চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১ রানে নিউজিল্যান্ডের ৩ উইকেট নিল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:23 অপরাহ্ন 27, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দেন শেখ মেহেদী হাসান। অফস্পিনার চতুর্থ বলে টিম সেইফার্টকে (০) বোল্ড করেন। নেপিয়ারের ম্যাকলিন পার্কে মেঘাচ্ছন্ন আবহাওয়ায় আগে বোলিং বেছে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। পরের ওভারে আরও দুই উইকেট তুলে উড়ছে বাংলাদেশ।

দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে শরিফুল ইসলাম ফেরান ফিন অ্যালেনকে (১)। পরের বলে গ্লেন ফিলিপসকে (০) এলবিডব্লিউ করে জাগান হ্যাটট্রিকের সম্ভাবনা।

এ প্রতিবেদন লেখার সময় কিউইদের সংগ্রহ ২ ওভারে ৩ উইকেট হারিয়ে ২ রান।

গতবছর তাসমানপাড়ে এসেছিল টেস্ট জয়। এবার ওয়ানডেতে মিলেছে সাফল্য। পরপর দুবছর দুই সংস্করণে বাংলাদেশ প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারানোর স্বাদ পেয়েছে। এবার টি-টুয়েন্টি সিরিজ। বড়, মাঝারির পর ছোট ফরম্যাটেও আরও একটি ‘প্রথম’ জয়ে রাঙানোর আশায় বাংলাদেশ।

নেপিয়ারে সিরিজের শেষ ওয়ানডেতে দাপুটে জয়ের আত্মবিশ্বাসটা টি-টুয়েন্টি সিরিজের শুরুতে কাজে লাগিয়ে চমক দেখাতে চায় নাজমুল হোসেনের দল। মঙ্গলবার তিনি সংবাদ সম্মেলনে বলেছেন সে কথাই।

‘আমার মনে হয় খুব ভালো একটা সুযোগ। সবাই মুখিয়ে আছে এই সিরিজটা খেলার জন্য। দল হিসেবে খুব ভালো প্রস্তুতি হয়েছে। টি-টুয়েন্টির কিছু খেলোয়াড় আগেই চলে এসেছে ও ঠিকমতো প্রস্তুতি নিয়েছে। তাই আশা করছি যে সবাই কালকে একসাথে হয়ে খুব ভালো একটা ম্যাচ খেলবে।’

Tags: টি-টুয়েন্টিবাংলাদেশ-নিউজিল্যান্ডলিড স্পোর্টস
Previous Post

তানজিমের অভিষেক, সৌম্যর ফেরা, টসে জিতেছে বাংলাদেশ

Next Post

বাস-মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত

Next Post
নদীতে ডুবে যাওয়া একটি গাড়ি, আশেপাশে গাছপালা ও ঝোপঝাড়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাস-মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত

স্বতন্ত্র প্রার্থীকে মারধরের অভিযোগের প্রতিবাদে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বতন্ত্র প্রার্থীকে মারধরের অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT