চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১ মে থেকে দোকান খুলতে চান ব্যবসায়ীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:33 অপরাহ্ন 27, এপ্রিল 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

বিনিয়োগ বাঁচাতে সাধারণ ছুটির মধ্যেই আগামী পহেলা মে থেকে ক্ষুদ্র, খুচরা ও পাইকারি মার্কেটসহ সারাদেশের সব দোকান খুলতে চায় বাংলাদেশ দোকান মালিক সমিতি।

সোমবার দোকান খোলার অনুমতি চেয়ে বাণিজ্যমন্ত্রীর কাছে একটি চিঠি দিয়েছে তারা।

সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন এবং মহাসচিব মো. জহিরুল হক ভূইয়া স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ক্ষুদ্র ব্যবসায়ীদের বিনিয়োগ বাঁচিয়ে রাখার স্বার্থে আগামী মাস থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বস্থ্যবিধি মেনে সব ধরণের দোকান খোলা রাখতে চায় তারা।

এতে উল্লেখ করা হয়, গত মার্চ মাস থেকে সমগ্র বাংলাদেশের সব দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে সরকার কর্তৃক ছুটি ঘোষণা করা হলে আমরা সে অনুযায়ী বন্ধ রেখেছি। তবে প্রধানমন্ত্রীর ১ লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজের সুবিধা ক্ষুদ্র, খুচরা ও পাইকারি দোকানিদের পাওয়ার কোনো সুযোগ নেই।

এদিকে দোকান-পাট বন্ধ থাকায় ক্ষুদ্র, খুচরা ও পাইকারি দোকানদারদের আয় রোজগারের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে এসব ব্যবসায়ী ও তাদের কর্মচারীরা অর্ধাহারে অনাহারে অতিকষ্টে দিনযাপন করছেন। তারা পথে বসার উপক্রম হয়েছে। আপনি জানেন ইতোমধ্যে পহেলা বৈশাখে মার্কেট ও দোকানসমূহ বন্ধ থাকার কারণে আমাদের ৬ থেকে ৭ হাজার কোটি টাকার পুঁজি নষ্ট হয়েছে।

সেই সঙ্গে পবিত্র রমজান ও ঈদ উপলক্ষ্যে ২০ থেকে ২২ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয় তাও বিনষ্ট হওয়ার উপক্রম হয়েছে। তা সত্ত্বেও বর্তমান করোনাভাইরাস মহামারির কারণে পাইকারি, ক্ষুদ্র, খুচরা মার্কেট ও দোকানসমূহ দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এবং জীবন রক্ষার্থে বন্ধ রাখার মানসিক প্রস্তুতি আমাদের ছিল।

কিন্তু আমরা লক্ষ্য করলাম যে, গত ২৫ মার্চ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের উদ্যোগে দেশের শীর্ষ ব্যবসায়ীদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গার্মেন্টস ও বৃহৎ শিল্পসমূহ খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

সে অনুযায়ী গত ২৬ এপ্রিল থেকে গার্মেন্টসসমূহ খুলতে শুরু করেছে। শ্রমিকরাও দলে দলে আসতে শুরু করেছে। সেই সঙ্গে নরসিংদী জেলা প্রশাসক, জেলা চেম্বার ও বণিক সমিতির সঙ্গে আলোচনা সাপেক্ষে দেশের বৃহত্তর পাইকারি মার্কেট নরসিংদীর বাবুর হাট খুলে দেয়া হয়েছে।

বাণিজ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে চিঠিতে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে ক্ষুদ্র, খুচরা ও পাইকারি মার্কেট ও দোকানসমূহ আগামী পহেলা মে থেকে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত স্বাস্থ্য বিধি মেনে খোলা রেখে আমাদের এ সব ব্যবসায়ীদের বিনিয়োগ বাঁচিয়ে রাখার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

এর আগে গত ১ এপ্রিল বাংলাদেশ দোকান মলিক সমিতি জানায়, এক দিন দোকান বন্ধ থাকার ক্ষতি ১ হাজার ৭৪ কোটি টাকা। তারা এ হিসাব করেছে একেকটি দোকানে গড়ে ২০ হাজার টাকা বিক্রি ধরে। আর লভ্যাংশ ধরা হয়েছে ১০ শতাংশ। এ হিসাব দিয়ে কর্মচারীদের বেতন দিতে আড়াই হাজার কোটি টাকার একটি তহবিল গঠনের দাবি জানিয়েছে সমিতি। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা না হওয়ায় তারা দোকান খোলার প্রস্তাব দিয়েছে।

Tags: করোনাকরোনাভাইরাসদোকান-মালিক সমিতি
Previous Post

দু’দিন আগেও উপোষ ছিলেন, এখন খাদ্য বিলাচ্ছেন সেই আকবর!

Next Post

হোয়াটসঅ্যাপে ভুয়া মেসেজ পাঠানো কমেছে

Next Post
দুটি হাতে মোবাইল ফোনে চ্যাটিং, পেছনে হোয়াটসঅ্যাপ লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

হোয়াটসঅ্যাপে ভুয়া মেসেজ পাঠানো কমেছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠকে একজন কর্মকর্তা বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস শেষ বহুদূর, শিশু স্বাস্থ্য সেবা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT