চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১ জুলাই থেকে দার্জিলিঙের সব হোটেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:02 অপরাহ্ন 06, জুন 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পর্যটকের অভাবে আগামী ১ জুলাই থেকে দার্জিলিঙের সব হোটেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার হোটেল মালিক সংগঠন।

গত ৮ জুন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সব হোটেল খোলার নোটিশ দিয়েছে। তা সত্বেও সিদ্ধান্ত পাল্টাচ্ছে না দার্জিলিং হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের সদস্যদের মতে, অদূর ভবিষ্যতে পর্যটক আসার কোনও সম্ভাবনা না থাকায় হোটেল চালু রাখা অর্থহীন হয়ে পড়েছে।

দার্জিলিং শহর ও সংলগ্ন অঞ্চলে মোট ৩৮০টি হোটেল রয়েছে, যেখানে প্রতি বছর প্রায় ৪.৫ লাখ পর্যটক সমাগম হয়। কিন্তু করোনা মহামারীর কারণে লকডাউন থাকায় আপাতত বেশ কয়েক দিন পাহাড়ে কোনও পর্যটক আসার সম্ভাবনা নেই। এই কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে অ্যাসোসিয়েশন।

পর্যটন ব্যবসায়ীদের ধারণা, এই সিদ্ধান্তের প্রভাব পড়তে চলেছে দার্জিলিং-কালিম্পং পাহাড় থেকে ডুয়ার্স পর্যন্ত বিস্তৃত উত্তরবঙ্গ ট্যুরিস্ট সার্কিটের ওপরে। যদিও কালিম্পং ও ডুয়ার্সের হোটেল মালিকরা এখনও পর্যন্ত এমন সিদ্ধান্ত নেননি।

সংরক্ষণ ও পর্যটন অ্যাসোসিয়েশন-এর আহ্বায়ক রাজ বসুর মতে, করোনা সংকট দূর হলেও দীর্ঘদিন ভুগতে হবে পর্যটন ক্ষেত্রকে।

করোনা পরিস্থিতির কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও দার্জিলিং-কালিম্পং পাহাড়ের ৬ হাজারেরও বেশি হোম স্টে-তে এই সময় পর্যটক রাখার ব্যাপারে স্থানীয় গ্রাম পঞ্চায়েতগুলি অনুমোদন দিচ্ছে না। তার কারণে টান পড়েছে স্থানীয়দের রুজি-রোজগারেও।

Tags: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসদার্জিলিংবন্ধহোটেল
Previous Post

পাবনায় ২ জনকে গুলি ও কুপিয়ে হত্যা

Next Post

ফুটবলে প্রথম বিলিয়নিয়ার রোনালদো

Next Post
ফুটবল তারকা রোনালদো হাসিমুখে, পেশাদার পোশাকে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবলে প্রথম বিলিয়নিয়ার রোনালদো

স্বাস্থ্যকর্মীরা মরদেহের কাফন প্যাকেজ করছেন, করোনাভাইরাস পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: মরদেহ দেখতে পারবেন পরিবারের সদস্যরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT