চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১ অক্টোবর থেকে দেশব্যাপী জাতীয় ঐক্যর সমাবেশের ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:56 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2018
in রাজনীতি
A A

আগামী ১ অক্টোবর থেকে আওয়ামী লীগকে সরিয়ে নতুন সরকার গঠনে সারা দেশে সভা সমাবেশ করার ঘোষণা দিয়েছে ড. কামাল হোসেন এর আহ্বানে গঠিত বৃহত্তর জাতীয় ঐক্য। জাতীয় ঐক্য প্রক্রিয়ার উদ্যোগে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে যোগ দিয়েছে বিএনপি এবং দলটির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট নেতৃবৃন্দ।

শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত সমাবেশ থেকে ঐক্য প্রক্রিয়ার নেতৃবৃন্দ আওয়ামী লীগ সরকারকে স্বৈরাচারী, গণবিরোধী এবং লুটেরা আখ্যা দিয়ে জনগণের জন্য একটি নতুন গণতান্ত্রিক সরকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ আন্দোলনের এ অঙ্গীকার করেছেন।

তারা বলছে, শিগগিরই ওই প্রক্রিয়ার অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে কমিটি গঠন করা হবে এবং দুর্বার আন্দোলন গড়ে উঠবে।

সমাবেশের ঘোষণাপত্রে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে বলা হয়, ন্যায় বিচারের স্বাভাবিক প্রক্রিয়াকে অগ্রাহ্য, ব্যাহত ও অকার্যকর করে অন্যায়ভাবে কারারুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আইনগত ও ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করতে হবে।

সভাপতির বক্তব্যে জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন বলেন, আজ বাংলাদেশে উন্নয়নের নামে অবাধ লুটপাট চলছে৷ ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করা হয়েছে। মানুষের মৌলিক অধিকার নেই। বিচার বিভাগের স্বাধীনতা হরণ করা হয়েছে। বিরোধীদের সভা-সমাবেশ করতে দেয়া হচ্ছে না। জীবনের নিরাপত্তা নেই। এমতাবস্থায় সংবিধান অনুযায়ী জনগণের ক্ষমতা নিশ্চিত করাই আমার লক্ষ্য। আজ যে ঐক্য হয়েছে এবং মানুষের সমাবেশ ঘটেছে। তাতে করে প্রমাণিত হয়েছে দেশের মানুষ জেগেছে৷

নাগরিক সমাবেশে প্রধান অতিথি যুক্তফ্রন্টের এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, স্বাধীনতার স্বপক্ষ শক্তি আজ ঐক্যবদ্ধ হয়েছে। আমরা দেশ চাই। মুক্ত গণতন্ত্র চাই। এই সরকারের পতন চাই এবং বেগম খালেদা জিয়া সহ সকলের মুক্তি চাই।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা সভা করবো৷ আমরা আপনার অনুমতির তোয়াক্কা করি না। আমরা জনগণ নিয়ে সভা করবো। আপনারা কিচ্ছুই করতে পারবেন না। ক্ষমতা দেখাচ্ছেন? দেশের মানুষ আপনাকে ক্ষমতা দেখানোর জন্য ভোট দেয় না৷ আগামী নির্বাচনের আগে নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। সংসদ ভেঙে দিতে হবে। আমরা ইভিএম ছুড়ে ফেলে দেব। যদি বুকে সাহস থাকে নির্বাচনের সময় সিসি ক্যামেরা লাগান। সাহস আছে?

সমাবেশের প্রধান বক্তা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বৃহত্তর জাতীয় ঐক্য প্রক্রিয়ার পথে আমরা রীতিমত একধাপ এগিয়েছি। স্বৈরাচারী সরকারকে সরাতে হলে জনগণের ঐক্যের বিকল্প নেই। আসুন আমরা ন্যূনতম ঐক্যের ভিত্তিতে ন্যূনতম কর্মসূচির পথে এগিয়ে যাই। কারাগার থেকে (বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া) খবর পাঠিয়েছেন যেকোনো মূল্যে এই সরকারকে হটিয়ে ঐক্য গড়ে তুলতে হবে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আজকে এই জাতীয় ঐক্য প্রক্রিয়ার সূচনা হলো স্বৈরাচারী, ফ‍্যাসিস্ট সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতে। আসুন, দলমত নির্বিশেষে যে যেখানে আছি ঐক‍্য প্রক্রিয়ার সঙ্গে এগিয়ে গিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করি।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আজকের দিনটি বাংলাদেশের জন্য নতুন মাইলফলক। জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে নতুন যাত্রা। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা আছি এবং থাকবো। সমাবেশের শেষ পর্যায়ে ঘোষণাপত্র পাঠ করেন তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহম্মদ শহীদুল্লাহ।

ঘোষণাপত্রে নাগরিকদের পক্ষ থেকে বলা হয়, ড. কামাল হোসেনের জাতীয় ঐক্য প্রক্রিয়া ও এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর যুক্তফ্রন্টের ৫ দফা দাবি ও ৯ দফা লক্ষ্যের সঙ্গে তারা একাত্মতা প্রকাশ করছেন।

সমাবেশে যোগ দেন বিএনপি, যুক্তফ্রন্ট, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, গণসংহতি আন্দোলন এবং বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বিভিন্ন দলের নেতৃবৃন্দ।

সেখানে যুক্তফ্রন্টের শরিক তিন দল জাসদের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, গণ সংহতি আন্দোলনের জুনাইদ সাকি। বিএনপির পক্ষে বৃহত্তর জাতীয় ঐক্যের সমন্বয়ের দায়িত্বে থাকা ডা. জাফরুল্লাহ এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মঈনুল হোসেন সমাবেশে যোগ দেন।

Tags: ২০ দলীয় জোটজাতীয় ঐক্যড. কামাল হোসেনবিএনপিলিড নিউজ
Previous Post

চকরিয়ায় আওয়ামী লীগের লাখো মানুষের সমাবেশের প্রস্তুতি

Next Post

আলোতে এলো বঙ্গবন্ধু গোল্ডকাপের ট্রফি

Next Post

আলোতে এলো বঙ্গবন্ধু গোল্ডকাপের ট্রফি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এস কে সিনহার কোন স্বপ্ন ভেঙে গেছে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT