চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৯ মার্চ মুক্তি পাচ্ছে নারগিসের ‘যৈবতী কন্যার মন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:41 অপরাহ্ন 04, মার্চ 2021
in বিনোদন
A A
নাটকীয় পোশাক পরা অভিনেতা ও অভিনেত্রীর ছবি, নাট্যপ্রেমীদের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি অনুদানে নির্মিত আলোচিত ছবি ‘যৈবতী কন্যার মন’ নিয়ে বহু কাঠখড় পোড়াতে হয়েছে নির্মাতা নারগিস আক্তারকে। অবশেষে বুধবার (৩ মার্চ) ছবিটি আনকাট সেন্সর সার্টিফিকেট পেল।

খবরটি চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন নারগিস আক্তার।

বৃহস্পতিবার দুপুরে মুঠোফোনে যখন তিনি কথা বলছিলেন তখন জানান, সেন্সর সার্টিফিকেট নিতে তিনি ওই মুহূর্তে সেন্সর বোর্ডের অফিসে অবস্থান করছেন।

২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশ সরকার থেকে ‘যৈবতী কন্যার মন’ চলচ্চিত্রের জন্য অনুদান গ্রহণ করেন নারগিস আক্তার। কিন্তু যথাসময়ে চলচ্চিত্রটি নির্মাণ না করতে পারায় তার বিরুদ্ধে পিডিআর অ্যাক্ট অনুযায়ি সার্টিফিকেট মামলা দায়ের হয়েছিলো।

নতুন ছবিটি নিয়ে ‘চার সতীনের ঘর’ এর এই নির্মাতা জানান, ‘যৈবতী কন্যার মন’ নিয়ে অনেক ভুগতে হয়েছে। তবে এসব নিয়ে আর ভাবতে চান না। এখন ছবিটির মুক্তি নিয়েই ভাবছেন।

ছবিটির সম্ভাব্য মুক্তির তারিখ হতে পারে ১৯ মার্চ। এমনটা জানিয়ে নারগিস আক্তার বলেন, যেহেতু সেন্সর পেয়ে গেছি, এখন নিজেদের পরিকল্পনা করে সিনেমা হলে মুক্তি দিতে চাই। এখন পর্যন্ত আগামি ১৯ মার্চকেই টার্গেট করেছি। সব ঠিক থাকলে এই দিনেই ‘যৈবতী কন্যার মন’ ছবিটি মুক্তি দিতে চাই।

অভিনেতা গাজী আব্দুন নূরের সাথে নির্মাতা নারগিস আক্তার

নাট্যকার সেলিম আল দীনের লেখা বিখ্যাত নাটকের একটি ‘যৈবতী কন্যার মন’। এটি অবলম্বনেই নারগিস আক্তার নির্মাণ করেছেন ছবিটি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন গাজী আব্দুন নূর ও সায়ন্তনী দত্ত। পাশাপাশি গাজী রাকায়েত ও গোলাম ফরিদা ছন্দা সহ অন্যান্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।

প্রসঙ্গত, করোনাকালীন মন্দা অবস্থা কাটিয়ে গতি ফিরেছে সবকিছুতে। তবে দেশের প্রেক্ষাগৃহের অবস্থা এখনও করুণ। তবে চলতি মার্চে শোনা যাচ্ছে, বেশকিছু নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। এরমধ্যে ১৯ তারিখেই মুক্তির তালিকায় আছে অলাতচক্র, গন্তব্য ও স্ফুলিঙ্গর মতো ছবি।

Tags: নারগিস আক্তারমেঘলা আকাশলিড বিনোদনসেন্সর
Previous Post

সেনাবাহিনীর প্রচেষ্টায় সুস্থ হচ্ছেন ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত ২ জন

Next Post

বহুমুখী শিক্ষা ছাড়া দেশ কখনো উন্নত হয় না: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বহুমুখী শিক্ষা ছাড়া দেশ কখনো উন্নত হয় না: প্রধানমন্ত্রী

শ্রেয়া ঘোষাল গর্ভাবস্থায় সুন্দর ছবি, মা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মা হতে চলেছেন কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT