চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৯৭৬ সালের ‘আগুন’ আবার মধুমিতায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:54 অপরাহ্ন 23, আগস্ট 2017
in বিনোদন
A A
‘আগুন’ ছবিতে রাজ্জাক ও শাবানা

‘আগুন’ ছবিতে রাজ্জাক ও শাবানা

রাজ্জাক ও শাবানা অভিনীত সুপারহিট ছবি ‘আগুন’ মুক্তি পেয়েছিল ১৯৭৬ সালে। আগামী ২৫ আগস্ট শুক্রবার থেকে ছবিটি আবার দেখা যাবে রাজধানীর মধুমিতা প্রেক্ষাগৃহে। নায়করাজ রাজ্জাকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এ সিদ্ধান্ত নিয়েছেন মধুমিতার ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার উদ্দিন নওশাদ। ছবিটির প্রযোজক মধুমিতা মুভিজ আর পরিচালক মোহসীন।

ইফতেখার উদ্দিন নওশাদ জানান, আগামী শুক্রবার থেকে মধুমিতা প্রেক্ষাগৃহে ‘আগুন’ ছবিটি প্রদর্শিত হবে। এর আগে ছবিটি কোনো টিভি চ্যানেলে দেখানো হয়নি, ভিসিডি কিংবা ডিভিডি আকারেও বাজারে নেই। আগামী সপ্তাহজুড়ে ছবিটি দুপুর ১২টা, বেলা ৩টা, সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় দেখতে পাবেন দর্শক।

ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘রাজ্জাক আমার বাবার খুব ভালো বন্ধু ছিলেন। সর্বশেষ জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তার সঙ্গে দেখা হয়। চলচ্চিত্র সেন্সর বোর্ডে তার সঙ্গে নিয়মিত আলাপ হতো।’

‘আগুন’ ছবির পোস্টার
‘আগুন’ ছবির পোস্টার

জানালেন, রাজ্জাকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল ২২ আগস্ট মঙ্গলবার মধুমিতা প্রেক্ষাগৃহের সব প্রদর্শনী বন্ধ রাখা হয়।

ঢাকাসহ দেশের আরও কিছু প্রেক্ষাগৃহ বন্ধ রাখার আরও খবর পাওয়া গেছে। বাংলাদেশ প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক কাজী শোয়েব রশীদ বলেন, ‘আমার মালিকানাধীন চন্দ্রিমা প্রেক্ষাগৃহ বন্ধ রেখেছি। যারা অগ্রিম টিকিট কেটেছিলেন, তাদের টাকা ফেরত দিতে বলেছি। শুনেছি, নারায়ণগঞ্জের আশা প্রেক্ষাগৃহও বন্ধ ছিল। আমার মনে হয়, এমন কিংবদন্তি একজন নায়কের মৃত্যুর পর প্রদর্শনী বন্ধ রেখে সম্মান দেখানো আমাদের নৈতিক দায়িত্ব।’

গত ২১ আগস্ট সোমবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান নায়করাজ রাজ্জাক।

Tags: রাজ্জাক
Previous Post

ইংল্যান্ডের জার্সি তুলে রাখলেন রুনি

Next Post

কৃষি ব্যাংকের ফল পুনর্মূল্যায়ন হবে না: সিলেকশন কমিটি

Next Post
বাংলাদেশ কৃষি ব্যাংকের লোগো, কৃষি ব্যাংকের অফিসে কর্মরত কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষি ব্যাংকের ফল পুনর্মূল্যায়ন হবে না: সিলেকশন কমিটি

ঈদুল আজহা ২ সেপ্টেম্বর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT