চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৯১ রান করলেই ইতিহাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:31 পূর্বাহ্ন 19, মার্চ 2017
in স্পোর্টস
A A

শততম টেস্টে জয় পেতে ১৯১ রান করতে হবে বাংলাদেশকে। রোববার শ্রীলঙ্কা ৩১৯ রানে অলআউট হলে বাংলাদেশের সামনে এই টার্গেট দাঁড়ায়। এদিন ১৩.২ ওভারের ভেতর দুই উইকেট হারায় লঙ্কানরা। একটি নিয়েছেন সাকিব। অন্যটি রানআউট।

চতুর্থদিন ৮ উইকেট হারিয়ে ১৩৯ রানের লিড নিয়েছিল শ্রীলঙ্কা। উইকেটে ছিলেন সেট ব্যাটসম্যান দিলরুয়ান পেরেরা। যিনি ১২৬টি বল খেলে ২৬ রান করেন। সুরঙ্গা লাকমাল ১৭ বলে ১৬ রানে ছিলেন। সেখান থেকে পেরেরা পঞ্চমদিন ৫০ করে ফিরেছেন। লাকমল করেন ৪২।

টেস্টের ইতিহাসে নিজেদের শততম ম্যাচে জয়ের নজির আছে তিন দেশের- অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দেশ হিসেবে বিরল এই কীর্তি গড়ার সুযোগ এখন বাংলাদেশের সামনে।

শনিবার দিনের শুরুতে মিরাজ সাফল্য এনে দিয়েছিলেন। থারাঙ্গাকে বোল্ড করেন তরুণ স্পিনার। এই উইকেটের সঙ্গে তার টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেটের অনেক মিল আছে। চট্টগ্রাম টেস্টে বেন ডাকেটকে যেভাবে বোল্ড করেছিলেন ঠিক সেভাবে এদিন থারাঙ্গাকে ভড়কে দেন। বল মিডল লেগে পিচ করে সামনে যায়। ব্যাটসম্যান অ্যাঙ্গেল মেপে খেলতে যেয়ে বিপাকে। চোখের পলকে নেই অফস্টাম্প!

দ্বিতীয় উইকেট জুটি বাংলাদেশকে অস্বস্তিতে ফেলেছিল। কুশল মেন্ডিস আর দিমুথ করুনারত্নের ৮৬ রানের সেই জুটি ভাঙেন ‘বিস্ময় বালক’ মোস্তাফিজ। রিভিউতে মেন্ডিসকে ফিরতে হয় ৩৬ রানে। বল হালকা ব্যাটে লেগেছিল। শুরুতে আবেদন করেননি মুশফিকুর রহিম। আবেদন করলেন বোলার মোস্তাফিজকে দেখে। পরে রিভিউ নিয়ে উতরেও যান! এরপর মোস্তাফিজ দিনেশ চান্দিমালকে ফিরিয়ে লঙ্কানদের ব্যাকফুটে ঠেলে দেন। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা চান্দিমাল এবার করতে পারেন ৫ রান। ফিজ পরে আরো দুটি উইকেট নিয়েছেন।

দ্বিতীয় উইকেট জুটির পর সেভাবে আর প্রভাব বিস্তার করতে পারেনি লঙ্কানদের কোন জুটি। শেষ পর্যন্ত তারা ২৬৮ রানে দিন শেষ করে।

সাকিব ৭৪ রানে ৪ উইকেট নিয়েছেন। ৭৮ রান খরচায় ৩ উইকেট মোস্তাফিজের। একটি করে নিয়েছেন মিরাজ এবং তাইজুল। আরেকটি রান আউট।

Tags: বাংলাদেশের ১০০ টেস্ট
Previous Post

‘আজকে থেকে তোমার নাম সোহেল রানা’

Next Post

খিলগাঁওয়ে র‌্যাবের ওপর হামলা চেষ্টার ঘটনায় মামলা

Next Post

খিলগাঁওয়ে র‌্যাবের ওপর হামলা চেষ্টার ঘটনায় মামলা

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT