চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৮ শহীদের পাশে চিরনিদ্রায় জায়ান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:33 অপরাহ্ন 24, এপ্রিল 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের নাতি জাহান চৌধুরীকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।

বিকাল ৫টা ৪৫ মিনিটে ৭৫’র ১৫ আগস্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে পরিবারের ১৮ শহীদের পাশে চিরনিদ্রায় শায়িত হলো শিশু জায়ান। দাফনকালে পরিবারের সদস্য, আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী এবং শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ১ টা ১০ মিনিটে শেষ যাত্রায় বনানীর ২ নম্বর রোডের ৯ নম্বর বাসায় পৌঁছে শিশু জায়ানের মরদেহ। এরপর মরদেহ বিকাল সাড়ে ৪টায় বাসার পাশের চেয়ারম্যান বাড়ি মাঠে নিয়ে আসা হয়। তারপর বাদ আসর বিকাল ৫টা ১০ মিনিটে জানাজা অনুষ্ঠিত হয়।

সেখানে পরিবারের পক্ষে কথা বলেন শেখ সেলিম। জায়ানের জন্য দেশবাসী যে সহমর্মিতা দেখিয়েছে তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে আহত জামাতা মশিউল হক চৌধুরীর সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

দুপুর ২টা ৪০ মিনিটে শেখ সেলিমের বাসায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ঘণ্টাখানেক অবস্থান শেষে বের হন প্রধানমন্ত্রী।

সেনাবাহিনীর পাশাপাশি নিরাপত্তা কাজে পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যদের উপস্থিতি রয়েছে। জানাজার জন্য নির্ধারিত চেয়ারম্যান বাড়ি মাঠেও নেয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রবেশের জন্য তিন গেটেই রাখা হয়েছে ডিজিটাল সিকিউরিটি ব্যবস্থা। পাশাপাশি প্রচুর মানুষের সমাগমের কথা মাথায় রেখে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা রাখা হয়৷

এদিকে ওই সিরিজ বোমা হামলায় জায়ানের বাবা শেখ সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী আহত হয়ে শ্রীলঙ্কার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার শ্রীলঙ্কায় ৩টি গির্জা ও ৩টি হোটেলসহ মোট ৮টি স্থাপনায় সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। যাতে ৩৫৯ জন নিরীহ মানুষ প্রাণ হারাণ। যার একজন জায়ান চৌধুরী৷ জায়ানের বাবা মশিউল আহত হলেও নিরাপদে রয়েছেন তার মা এবং দুই ভাই।

Previous Post

ধর্ষণের দায় কি তবে শয়তানের?

Next Post

জাবি ছাত্রফ্রন্টের সভাপতি মাহাথির, সাধারণ সম্পাদক সুদীপ্ত

Next Post

জাবি ছাত্রফ্রন্টের সভাপতি মাহাথির, সাধারণ সম্পাদক সুদীপ্ত

হামলাকারীদের একজন অস্ট্রেলিয়া ও লন্ডনে পড়াশোনা করেছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT