এক অথবা দুই বছর নয়। জীবনের ১৮টি বছর মিথ্যা মামলার বেড়াজালে কাটিয়ে অবশেষে মুক্ত হলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনীতির মাঠে আপোষহীন নেত্রী’র খেতাব পাওয়া বেগম খালেদা জিয়া সব মিলিয়ে আটকে ছিলেন মোট ৩৭ মামলার বেড়াজালে।








