চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশ বরেণ্য ও কৃতি ১৮ জনকে আজ স্বাধীনতা পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:33 পূর্বাহ্ন 25, মার্চ 2018
in বাংলাদেশ
A A
স্বাধীনতা পুরস্কার

রাষ্ট্রের সর্বোচ্চ স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল ১০টায় পুরস্কারপ্রাপ্তদের মাঝে এ পুরস্কার তুলে দেবেন। এর আগে দু’দফায় ৭টি ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে। ২০ ফেব্রুয়ারি প্রথম দফায় ২০১৮ সালের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য এ বছর মরণোত্তর পুরস্কার পাচ্ছেন কাজী জাকির হাসান, শহীদ বুদ্ধিজীবী এস. এম. এ রাশীদুল হাসান, শংকর গোবিন্দ চৌধুরী, এম. আব্দুর রহিম, ভূপতি ভূষণ চৌধুরী ওরফে মানিক চৌধুরী, শহীদ লে. মো. আনোয়ারুল আজিম, হুমায়ুন রশীদ চৌধুরী, শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান, শহীদ মতিউর রহমান মল্লিক ও শহীদ সার্জেন্ট জহরুল হক।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য এয়ার ভাইস মার্শাল (অব.) সুলতান মাহমুদ বীর উত্তম এবং আমজাদুল হকও পাচ্ছেন পুরস্কার। এছাড়া অধ্যাপক ডা. এ. কে. এমডি আহসান আলী চিকিৎসাবিদ্যায়, অধ্যাপক এ কে আজাদ খান সমাজসেবায়, সেলিনা হোসেন সাহিত্যে এবং ড. মো. আব্দুল মজিদ খাদ্য নিরাপত্তায় এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।

দ্বিতীয় দফায় গত ১৯ মার্চ জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সংস্কৃতিতে আসাদুজ্জামান নূর ও কৃষি সাংবাদিকতায় শাইখ সিরাজের নাম ঘোষণা করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কারপ্রাপ্ত ১৮ জনের হাতে পুরস্কার তুলে দিবেন।

Tags: স্বাধীনতা পুরস্কার
Previous Post

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

Next Post

উচ্চশিক্ষায় বাংলাদেশের শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে মালয়েশিয়া

Next Post

উচ্চশিক্ষায় বাংলাদেশের শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে মালয়েশিয়া

ময়মনসিংহ বিস্ফোরণ

ভালুকায় ৬ তলা ভবনে বিস্ফোরণে নিহত ১, পুলিশের সতর্কতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT