চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৮তম উত্তর আমেরিকা নজরুল সম্মেলনে কাথ্যাকিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:58 অপরাহ্ন 25, জুলাই 2021
in বিনোদন
A A
চার শিল্পী নাট্যপ্রদর্শনীতে পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তর আমেরিকা নজরুল সম্মেলন কমিটির তত্ত্বাবধানে ১৮তম উত্তর আমেরিকা নজরুল সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা)। যেখানে পারফর্ম করবে বাংলাদেশের নৃত্যদল কাথ্যাকিয়া।

আগামী ৩০ জুলাই থেকে ১ আগস্ট অনুষ্ঠিতব্য ৩ দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে ভার্চুয়াল মিডিয়াতে।

সম্মেলনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর গীত এবং কাব্যের সমন্বয়ে দলটি পরিবেশন করবে নৃত্য প্রযোজনা ‘চিরন্তন’| এ প্রযোজনায় নৃত্য পরিবেশন করবেন তরুণ প্রজন্মের প্রতিভাবান নৃত্যশিল্পী এবং পরিচালক জুয়েইরিয়াহ মৌলি, আরিফুল ইসলাম অর্ণব, আনন্দিতা খান এবং হাসান ইশতিয়াক ইমরান। দলটির ভিডিও সম্পাদনায় আছেন কামরুল হাসান সাব্বির রবিন।

মহামারীকালেও এমন আয়োজনের উদ্যোগ ও এমন আয়োজনে সম্পৃক্ত করায় অনুষ্ঠানের আহ্ববায়ক এ্যানি ফেরদৌস, বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফরমিং আর্টস (বিপা) ও উত্তর আমেরিকা নজরুল সম্মেলন কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কাথ্যাকিয়া প্রধান এস. এম. হাসান ইশতিয়াক ইমরান।

কাথ্যাকিয়া ছাড়াও এই আয়োজনে লায়লা হাসান, হাসান ইমাম, কাবেরি দাশ, ঋতুরাজ বৈদ্য প্রমুখ শিল্পীগণ বাংলাদেশ, লন্ডন এবং উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে যোগ দিয়ে তাদের পরিবেশনা উপস্থাপন করবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্মেলনের আহবায়ক এ্যানী ফেরদৌস বলেন, ‘আমি আশাবাদী যে এই সম্মেলন বিশ্বব্যাপী বাঙালিদের সংযুক্ত করতে সক্ষম হবে। আপনারা চোখ রাখুন বিপা’র ফেসবুক অথবা ইউটিউব চ্যানেলে।

এই সম্মেলনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে টাইমসটুয়েন্টিফর.টিভি এবং সাপ্তাহিক বাঙালি।

শিল্পী পরিচয়:

এস, এম, হাসান ইশতিয়াক ইমরান, কথক নৃত্যশিল্পী এবং প্রশিক্ষক। ২০১৩ সালে আই.সি.সি.আর স্কলারশিপ নিয়ে ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন কথক নৃত্যের উপর। ২০ বছর ধরে নৃত্য চর্চার মধ্যে বুলবুল ললিতকলা একাডেমি ও নৃত্যশিক্ষক এম, আর, ওয়াসেক, সাজু আহমেদ এবং কলকাতার উপাসনা সেন্টার ফর ডান্স এর কর্ণধার ও পরিচালক শ্রী অসীমবন্ধু ভট্টাচার্য এর কাছে কথক নৃত্যের তালিম নেন। ইমরান দেশে ও বিদেশে নানান নৃত্যোৎসবে অংশ নিয়েছেন এবং ভারতের উল্লেখযোগ্য নৃত্যোৎসবগুলোতে অংশগ্রহণ করেছেন পাশাপাশি রাজ্য সংগীত একাডেমি ও পদাতিক আয়োজিত ‘কথক কন্টেস্ট’ প্রতিযোগিতায় পুরষ্কার অর্জন করেছেন। বর্তমানে তিনি নিজ প্রতিষ্ঠান ‘কাথ্যাকিয়া’ পরিচালনার পাশাপাশি বাংলাদেশ শিশু একাডেমি, কল্পতরু, ফুলকী ও বিপাতে নৃত্য প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন।
চারজন নাট্যশিল্পী পারফর্ম করছে, লাল পোশাকে, মঞ্চে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুয়েইরিয়াহ মৌলি, ভরতনাট্যম নৃত্যশিল্পী এবং প্রশিক্ষক, আই সি সি আর স্কলারশিপ নিয়ে ব্যাঙ্গালুরু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন ভরতনাট্যমে। ১৭ বছর ধরে ভরতনাট্যম চর্চার মধ্যে তিনি ছায়ানটে বেলায়েত হোসেন খান, কল্পতরু-তে শ্রী অমিত চৌধুরী এবং ব্যাঙ্গালুরুতে নৃত্যগুরু কির্তী রাম গোপাল-এর কাছেও বিশেষ তালিম নিয়েছেন। তিনি দেশে বিদেশে নানান উল্লেখযোগ্য নৃত্যোৎসবে অংশগ্রহণ করেছেন এবং ভারতের নাট্যাঞ্জলি উৎসবে সম্মানজনক নাট্যাকালামনী অ্যাওয়ার্ড এবং ভারতের ‘গিড়নার রত্ন’ এওয়ার্ড অর্জন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ শিশু একাডেমি এবং কল্পতরু ইন্সস্টিটিউটে নৃত্য শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

আনন্দিতা খান, নৃত্যের সাথে জড়িত আছেন বিগত ১৫ বছর ধরে। তিনি লোক এবং সমসাময়িক নৃত্যে প্রশিক্ষণ লাভ করেন এবং বিভিন্ন ডান্স স্টাইলে বেশ কয়েকটি ওয়ার্কশপে অংশ নিয়েছেন। বর্তমানে এটাকে পেশা হিসেবে নিয়ে তার কর্মজীবন গঠন করছেন। ২০১৮ সালে জার্মান গেটে ইন্সটিটিউট এর ‘ইয়ং কোরিওগ্রাফারস প্লাটফর্ম’ এ নির্বাচিত হয়ে নিজ পরিচালনায় সমসাময়িক নৃত্য প্রযোজনা ‘রিফিউজি-উদ্বাস্তু’ মঞ্চায়ন করার সুযোগ পান।

আরিফুল ইসলাম অর্ণব, নৃত্যের সাথে জড়িত আছেন বিগত ১২ বছর ধরে। তিনি, সাধনা এবং সার্ক মহিলা অ্যাসোসিয়েশনের বৃত্তির আওতায়, রিদমোসাইক স্কুল অ্যান্ড ডান্স ইনস্টিটিউশন, কলকাতা থেকে সমসাময়িক নৃত্যের উপর এক বছরের ডিগ্রি অর্জন করেন। এছাড়াও ময়মনসিংহ, বাংলাদেশের বহরূপী সাংস্কৃতিক একাডেমি থেকে ফোক এবং ক্রিয়েটিভ নৃত্যশৈলীতে পাঁচ বছরের কোর্স সম্পন্ন করেছেন এবং বিভিন্ন ডান্স স্টাইলে বেশ কয়েকটি ওয়ার্কশপে অংশ নিয়েছেন। বিগত ৫ বছর ধরে তিনি সমসাময়িক নৃত্যের পরিচালক হিসেবে কাজ করছেন। তার পরিচালিত সমসাময়িক নৃত্য প্রযোজনা ‘মানুষ’ (জার্মান গেটে ইন্সটিটিউট এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজিত), ‘বঙ্গবন্ধুর কারাবাস’ (বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় প্রযোজিত), ‘শেখ রাসেল’ (বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রযোজিত) নৃত্য সমালোচকদের প্রশংসা পেয়েছে।

Tags: ইমরানউত্তর আমেরিকাঋতুরাজক্লাসিকগাননজরুলভার্চুয়াললায়লা হাসানলিড বিনোদনসংগীতহাসান ইমাম
Previous Post

জিম্বাবুয়ের ঝড়ের মুখে টাইগাররা

Next Post

রেমিট্যান্সে প্রণোদনা আরও ১ শতাংশ বাড়ছে

Next Post
বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ ও অর্থনৈতিক উন্নয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

রেমিট্যান্সে প্রণোদনা আরও ১ শতাংশ বাড়ছে

বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি ও স্বাস্থ্যবিধি অনুসরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে করোনায় মৃত্যু ২০ হাজার ছুঁইছুঁই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT