চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৭ ব্যাংকের সাথে বাংলালিংকের ১২ হাজার কোটি টাকার ঋণ চুক্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:57 অপরাহ্ন 26, এপ্রিল 2022
in তথ্যপ্রযুক্তি
A A
বাংলালিংকের ঋণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলালিংক ৫ বছরের মেয়াদে ১২০০ কোটি টাকার (প্রায় ১৩৫ মিলিয়ন ডলার) সিন্ডিকেটেড টার্ম লোনের জন্য ১৭টি স্বনামধন্য ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর করেছে ।

এই উদ্যোগে ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার, বুক রানার ও এজেন্ট অফ দ্যা লোন হিসেবে সহযোগীর ভূমিকা পালন করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড।

বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ১৭টি ব্যাংকের প্রধান কর্মকর্তাদের সাথে এই চুক্তি স্বাক্ষর করেন।

এই ঋণ চুক্তির আওতায় নেওয়া তহবিল বাংলালিংকের পুঁজি বিনিয়োগ, স্পেকট্রাম ক্রয় এবং সারাদেশে ফোরজি নেটওয়ার্ক আধুনিকায়নে ব্যবহার করা হবে। বাংলালিংক সম্প্রতি মোট স্পেকট্রামের পরিমাণ ৮০ মেগাহার্জে উন্নীত করেছে, যা ফোরজির গতিতে বাংলালিংক-এর শীর্ষ স্থান ধরে রাখতে ও দেশব্যাপী নেটওয়ার্ক সম্প্রসারণের প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে। এই বছর ৩,০০০ এর বেশি নতুন বেস স্টেশন স্থাপনের পরিকল্পনাও ঘোষণা করেছে বাংলালিংক। নেটওয়ার্ক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বাংলালিংক সম্প্রতি দেশের প্রথম ডিজিটাল হেলথ অ্যাগ্রেগেটর প্ল্যাটফর্ম ‘হেলথ হাব’ এবং ডিজিটাল সার্ভিস মার্কেটপ্লেস ‘অ্যাপলিংক’ চালু করার মাধ্যমে ডিজিটাল সেবার সংখ্যাকে আরও বৃদ্ধি করেছে।

বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, “আমরা যে বিনিয়োগ করতে যাচ্ছি, তা বাংলাদেশের প্রতি আমাদের প্রতিশ্রুতির একটি প্রতিফলন। ভবিষ্যতে প্রবৃদ্ধির লক্ষ্যে দেশের অন্যতম সেরা ব্যাংকগুলিকে সহযোগী হিসেবে পেয়ে আমরা আনন্দিত। আমি বিশ্বাস করি, নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্যোগ আমাদেরকে দু্ই অঙ্কের প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যের দিকে এগিয়ে নেবে। এটি আমাদেরকে বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রায় ভূমিকা রাখতে আরও বেশি সক্ষম করে তুলবে। “

ইস্টার্ন ব্যাংক লিমিটেড-এর ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও আলি রেজা ইফতেখার বলেন, “দেশে ডিজিটাল উদ্যোগের উন্নয়নে অর্থায়ন ও সহযোগিতার ক্ষেত্রে ইস্টার্ন ব্যাংক প্রথম সারিতে রয়েছে। আমি আন্তরিক সহযোগিতা ও সঠিক সময়ে এই চুক্তি সম্পন্ন করার জন্য অংশগ্রহণকারী সকল ঋণদাতাকে ধন্যবাদ জানাতে চাই।”

বাংলাদেশ ব্যাংক-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির বিশেষ অতিথি হিসেবে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলালিংক-এর পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ এ রুমি আলীও অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন ইস্টার্ন ব্যাংক লিমিটেডের-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আলী রেজা ইফতেখার, বাংলালিংক-এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার চেম ভেলিপাসাওগ্লু, বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান ও প্রতিষ্ঠানগুলির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

Tags: বাংলালিংক
Previous Post

ইউনাইটেডে সময় শেষ পগবার?

Next Post

আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন শেখ জামাল

Next Post
শেখ জামাল ফুটবল দল চ্যাম্পিয়ন উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন শেখ জামাল

বার্সেলোনা ফুটবল খেলোয়াড়ের সঙ্গে কোচের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ পর্যন্ত বার্সায় আরাউজো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT