চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৭ নয়, ১৪ এপ্রিলই বিয়ের পিঁড়িতে বসবেন রণবীর-আলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:24 অপরাহ্ন 08, এপ্রিল 2022
in বিনোদন
A A
একজন পুরুষ ও একজন নারী প্রেমের মুহূর্তে হাসিমুখে দেখা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৭ এপ্রিল নয়, ১৪ এপ্রিলই চার হাত এক হবে বলিউডের এই তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাটের। হবু দম্পতির ঘনিষ্ট এক বন্ধু বলিউড হাঙ্গামাকে এমনটাই জানিয়েছেন।

সূত্রটি জানায়, পরিবারের অল্প সংখ্যক ঘনিষ্ট সদস্যদের নিয়েই বিয়ে সারবেন রণবীর-আলিয়া। পাঞ্জাবি প্রথায় বিয়ে করবেন এই জুটি। তবে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ১৫ এপ্রিল সন্ধ্যায় রণবীর ও আলিয়া তাদের দুই পরিবারের জন্য নৈশভোজের আয়োজন করবেন। একই সাথে ১৬ এপ্রিল তাদের বন্ধু ও বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্যও বিবাহ সংবর্ধনা অনুষ্ঠান থাকবে।

এদিকে গুঞ্জন উঠেছে রণবীর তার পালি হিলের বাস্তু বাড়িটি 8 দিনের জন্য ভাড়া করেছেন। বান্দ্রার সেই বাড়িতেই বিশাল ভোজের আয়োজন হবে বলে জানা গেছে। তবে আরকে হাউজের বদলে পালি হিলের বাস্তুতেই বিয়ে হবে কিনা তা নিয়েই এখন সর্বত্র আলোচনা।

জানা গেছে, বিয়েতে আলিয়া পরবেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা লেহেঙ্গা। আলিয়ার কাছের এক সূত্র ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে নিশ্চিত করেছে বিষয়টি। অপরদিকে, রণবীরের গায়ে থাকবে মনীশের নকশা করা শেরওয়ানি।

২০১৮ সাল থেকেই প্রেমের সম্পর্কে রয়েছেন রণবীর ও আলিয়া জুটি। মাঝে বেশ কয়েকবার তাদের বিয়ের গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তা গুঞ্জনেই সীমাবদ্ধ থেকেছে। গত বছরও বিয়ের পরিকল্পনা করেছিলেন তারা। কিন্তু করোনা মহামারির কারণে শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়।

Tags: আলিয়া ভাটবলিউডবিয়েরণবীর কাপুর
Previous Post

বরিশালে ট্রলার ডুবির ঘটনায় মা-মেয়ের লাশ উদ্ধার

Next Post

ভারতের অ্যামনেস্টি’র সাবেক প্রধানকে যুক্তরাষ্ট্র সফরে আদালতের অনুমতি

Next Post
স্মার্ট পুরুষের হাসি, কালো টি-শার্ট পরা, শহুরে পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের অ্যামনেস্টি'র সাবেক প্রধানকে যুক্তরাষ্ট্র সফরে আদালতের অনুমতি

উত্তেজনাপূর্ণ দৃশ্য, ধোঁয়া ও অগ্নিকাণ্ডের মধ্যে উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে রেলস্টেশনে ভয়াবহ রকেট হামলা, নিহত ৩০

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT