চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৭ ধাপ এগিয়ে র‌্যাঙ্কিংয়ের ১৫-তে লিটন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:33 অপরাহ্ন 12, জানুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার লিটন দাস ব্যাটিং শেষে মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাদা বলের ক্রিকেটে সময়টা ভালো না গেলেও লাল বলে যোগ্যতার ছাপ রেখে চলছেন লিটন দাস। সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সফরে দুর্দান্ত ফর্মে ছিলেন মারকুটে ডানহাতি ব্যাটার। কিউইদের বিপক্ষে দুই টেস্টে একটি করে শতক ও অর্ধ শতকে করেন ১৯৬ রান।

কিউইদের শক্তিশালী পেস আক্রমণের বিপক্ষে খেলেছেন দুর্দান্ত সব শট। হাল ধরেছিলেন টাইগারদের বাজে সময়ে। ব্লাক ক্যাপসদের ডেরায় প্রথম জয়ে উইকেটের সামনে পেছনে রেখেছিলেন বড় ভূমিকা। এবার পেলেন ধারাবাহিক ভালো করার পুরস্কার। টেস্ট র‌্যাঙ্কিংয়ের সেরা ১৫ তম স্থানে উঠে আসলেন ড্যাশিং এই ব্যাটার।

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সবশেষ প্রকাশিত র‌্যাঙ্কিং হালনাগাদে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়েছেন লিটন। ক্যারিয়ারে এবারই প্রথম শীর্ষ পনেরতে উঠতে পেরেছেন এ ব্যাটার। র‌্যাঙ্কিয়ে এগিয়েছেন মুমিনুল হকও।

সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশি খেলোয়াড় হিসেবে লিটন রয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে। টাইগারদের হয়ে ২০১৭ সালে সেরা ১৪তম স্থান দখল করেছিলেন তামিম ইকবালের। সেরা ১৬তম অবস্থানে উঠেছিলেন মুশফিকুর রহিম। সাকিব আল হাসানের ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং ১৭তম। অধিনায়ক মুমিনুল হক এসেছিলেন ১৮তম অবস্থানে।

প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ব্যাটিংয়ে উন্নতি করেছেন টাইগার দলপতি মুমিনুল হকও। দুই টেস্টে ১৩৮ রান করা ডানহাতি ব্যাটার এগিয়েছেন আট ধাপ। রয়েছেন সেরা ৩৭তম অবস্থানে। ২১ ধাপ এগিয়ে ৮৭তম অবস্থানে উঠেছেন নাজমুল হোসেন শান্ত। ৭২৮ র‌্যাঙ্কিং নিয়ে সেরা ১১ নম্বরে কিউই অধিনায়ক টম ল্যাথাম। দুর্দান্ত ফর্মে থাকা ডেভন কনওয়ে রয়েছেন ২৯তম অবস্থানে।

বোলারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন মাউন্ট মঙ্গানুইয়ের নায়ক ইবাদত হোসেন। ১৭ ধাপ এগিয়ে সেরা একশোতে ঢুকেছেন ডানহাতি পেসার। একধাপ পিছিয়ে অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়ে ১৩ নম্বরে আছেন মেহেদী হাসান মিরাজ (১৮৬)। টেস্ট না খেললেও ৩২৪ পয়েন্ট নিয়ে সেরা চারেই আছেন সাকিব আল হাসান।

Tags: আইসিসিকনওয়েমিরাজলিটনলিড স্পোর্টসসাকিব
Previous Post

কখনও অশ্লীল ছবি ও রুচিহীন কাজ করিনি: রিয়াজ

Next Post

শনাক্ত ১৬ লাখ ছাড়াল

Next Post
বাংলাদেশে করোনার টিকা নেওয়ার জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শনাক্ত ১৬ লাখ ছাড়াল

শিল্পী সমিতির নির্বাচনে অংশগ্রহণকারী শিল্পীরা হাসিমুখে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পী সমিতির নির্বাচন: ভোটের লড়াইয়ে কারা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT