চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৬ মাস পর ফিরেই টেস্ট রাঙাচ্ছেন নাঈম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:47 অপরাহ্ন 16, মে 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার নাঈম হাসান বল করে টেস্ট ম্যাচে বল ছুঁড়ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম টেস্টর প্রথমদিনে আলো কেড়েছিলেন নাঈম হাসান। দ্বিতীয় দিনেও ব্যতিক্রম ঘটেনি। স্বাগতিকদের উপর চেপে বসা শ্রীলঙ্কান ব্যাটার দিনেশ চান্দিমালকে ৬৬ রানে ফেরানোর পর একই ওভারে নিরোশান ডিকেভেল্লার উইকেট তুলে নেন তিনি। ৬ উইকেটে ৩২৭ রান তুলে দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষ করে লঙ্কানরা।

২০১৮ সালে অভিষেকের পর ক্যারিয়ারে ৭ টেস্টে ২৫ উইকেট তুলেছেন নাঈম হাসান। সবশেষ ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নেমেছিলেন ২২ বর্ষী অফস্পিনার। পরে আর জায়গা পাননি। দলের অন্যতম সেরা স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ চোটে পড়ায় কপাল খুলেছে। সুযোগ লুফে নিচ্ছেন নাঈম।

টেস্ট ক্রিকেটে রাজসিক প্রত্যাবর্তন বোধহয় একেই বলে! ছোট্ট ক্যারিয়ারে দুবার পাঁচ উইকেটের মুখ দেখা ক্রিকেটারকে মাঠে ফিরতে অপেক্ষায় থাকতে হয়েছে দীর্ঘ ১৬ মাস। ফেরার পর তা রাঙিয়েছেন চট্টগ্রামের ছেলে।

সবশেষ টেস্টেও উইন্ডিজের বিপক্ষে ৩ উইকেট শিকার করেছিল নাঈম। তবে দলে মিরাজের দাপটে বিবেচনার বাইরে চলে যান। চোটে মিরাজ নেই এই টেস্টের দলে। প্রথমদিন থেকেই লঙ্কান ব্যাটারদের ঘূর্ণিতে পরাস্ত করে আলো নিজের দিকে টেনে নিয়েছেন তরুণ টাইগার তারকা।

বাংলাদেশি বোলারদের উপর জেঁকে বসা লঙ্কানদের এদিনও বেশ ভুগিয়েছেন নাঈম। ১১৩তম ওভারে এসে তৃতীয় সাফল্য পান চট্টগ্রামের ছেলে। প্রথম বলেই চান্দিমালকে লেগবিফোরের ফাঁদে ফেলেন। চান্দিমাল রিভিউ নিলেও শেষরক্ষা হয়নি। ওভারের পঞ্চম বলে সদ্য উইকেটে আসা ডিকেভেল্লার স্টাম্প ভেঙে চতুর্থ শিকার তুলে নেন নাঈম।

Tags: চান্দিমালডিকওয়েলানাঈমবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টমিরাজলিড স্পোর্টস
Previous Post

পিকে হালদারকে দেশে ফেরাতে দুদকের বৈঠক

Next Post

সিলেটের ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

Next Post
সিলেটের নদীগুলোর পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটের ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

দিবালা জুভেন্টাস ছাড়ার সম্ভাবনা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের ধকল সামলাতে না পেরে পাকিস্তানে ক্রিকেটারের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT