চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৬ মাস পর ইবাদতের ফেরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:23 অপরাহ্ন 11, নভেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ক্রিকেট খেলছে, ১৬ মাস পর ইবাদতের ফেরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইবাদত হোসেন চোট পেয়েছিলেন গত বছরের জুলাইয়ে। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বোলিং করার সময়। আম্পায়ারের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়ে চোট পান বাঁ-হাঁটুর লিগামেন্টে। পরে উঠতে হয়েছে অস্ত্রোপচার টেবিলে, দীর্ঘমেয়াদি চিকিৎসা নিয়ে ছিলেন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে। ১৬ মাস পর জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে মাঠে ফিরেছেন সিলেট এক্সপ্রেস।

টেস্ট স্পেশালিস্ট পেসার কক্সবাজারে চার দিনের ম্যাচে খেলছেন সিলেট বিভাগের হয়ে। খুলনার বিপক্ষে সোমবারই প্রথম বল হাতে তুলেছেন। নতুন বলে ১১  ওভার বল করেছেন। উইকেটের দেখা অবশ্য এখনো পাননি।

অমিত হাসানের ডাবল সেঞ্চুরি ও আসাদুল্লাহ আল গালিবের সেঞ্চুরি, আর পিনাক ঘোষের ৯৯ রানের সুবাদে ৭ উইকেটে ৪৯৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করে সিলেট। জবাবে এনামুল হক বিজয়ের ৮৮ রানের ইনিংসে ভর করে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেটে ২৩৭ রান তুলেছে খুলনা।

Cricket player sliding on the field during a match in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবির মেডিকেল বিভাগ ছাড়পত্র দেয়ায় ইবাদতকে অন্তর্ভুক্ত করা হয় বিপিএলের প্লেয়ার্স ড্রাফট তালিকায়। ‘সি’ ক্যাটাগরিতে থাকা তারকাকে দলে টেনেছে ফরচুন বরিশাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলটিতে আছেন তামিম ইকবাল, মুশফিকু রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো তারকা ক্রিকেটার।

পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে টি-টুয়েন্টি দলের সঙ্গে ভারতে গিয়েছিলেন ইবাদত। যদিও স্কোয়াডে ছিলেন না। অবশেষে জাতীয় লিগ দিয়ে ফিরলেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে ইবাদতের লাগবে আরও সময়। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে রাখা হয়নি ডানহাতি দ্রুতগতির বোলারকে।

Tags: ইনজুরিইবাদতজাতীয় লিগফেরালিড স্পোর্টস
Previous Post

সংস্কৃতিতে দৃশ্যযোগ্য পরিবর্তন চান ফারুকী

Next Post

ধানখেতে মিললো অটোরিকশা চালকের গলাকাটা লাশ

Next Post
জনসমাগমের মধ্যে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ধানখেতে মিললো অটোরিকশা চালকের গলাকাটা লাশ

বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা মাঠে উপস্থিত, একজন বলছেন, অন্যজন শুনছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরাজের নেতৃত্বে ব্যাটিংয়ে বাংলাদেশ, রানার অভিষেক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT