চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৬ বছরে মানুষ খুন করেছি: দুতার্তে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:14 অপরাহ্ন 11, নভেম্বর 2017
in আন্তর্জাতিক
A A
দুতার্তে বক্তৃতা দিচ্ছেন, পাঞ্জুলু ও ফিলিপাইন পতাকা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে জানিয়েছেন, মাত্র ১৬ বছর বয়সে তিনি খুন করেছেন। চাহনি পছন্দ না হওয়ায় তাকে ছুরি মেরে হত্যা করেছিলেন তিনি।

ভিয়েতনামের ডা নাং নগরীতে একদল প্রবাসী ফিলিপিনো নাগরিকের সঙ্গে কথা বলার সময় এমন তথ্য জানান তিনি। অ্যাপেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে সেখানে গেছেন দুতার্তে।

প্রেসিডেন্ট দুতার্তের একজন মুখপাত্র পরে অবশ্য দাবিকে নিছক রসিকতা বলে উড়িয়ে দিয়ে বলেন, প্রেসিডেন্ট আসলে মজা করছিলেন।

দুতার্তে এর আগেও একবার দাবি করেছিলেন, ডাভাও নগরীর মেয়র থাকাকালীন তিনি কয়েকজন সন্দেহভাজন অপরাধীকে হত্যা করেন।

প্রেসিডেন্ট এখন তার দেশে মাদক পাচারকারী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালাচ্ছেন। সেখানে শত শত মানুষকে এই অভিযানে বিনা বিচারে হত্যা করা হচ্ছে।

বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে উৎসাহিত করে থাকেন তিনি। এর আগে একবার মন্তব্য করেছিলেন, ফিলিপাইনের প্রায় ৩০ লাখ মাদকাসক্তকে তিনি ‘জবাই’ করতে খুশি মনে রাজি।

২০১৫ সালেও ফিলিপাইনের একটি ম্যাগাজিনে দেয়া সাক্ষাৎকারে দুতার্তে বলেছিলেন যখন তার বয়স ১৭ বছর, তিনি সম্ভবত কাউকে ছুরি মেরে হত্যা করেন। এবার তিনি সেই ঘটনার কথাই উল্লেখ করছিলেন কিনা তা স্পষ্ট নয়।

আরেকবার তিনি দাবি করেন, হেলিকপ্টার থেকে তিনি দুর্নীতিবাজ কর্মকর্তাদের নীচে ছুড়ে ফেলেন। যদি কেউ দুর্নীতিতে জড়ায়, আবারও তিনি একই কাজ করবেন বলে হুঁশিয়ারি দেন।

প্রেসিডেন্ট দুতার্তে ক্ষমতায় আসার পর ফিলিপাইনের পুলিশ চার হাজার মানুষকে হত্যা করে। এর মধ্যে দুহাজার মানুষকেই হত্যা করা হয় মাদক বিরোধী অভিযানে।

গত সেপ্টেম্বরে ফিলিপাইনের মানবাধিকার কমিশন এসব হত্যার ঘটনা তদন্তে তিন কোটি ৪০ লাখ ডলার চেয়েছিল সরকারের কাছে। সরকার এ জন্যে তাদের বরাদ্দ করে মাত্র ১৫ ডলার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফরের শেষ ধাপে ফিলিপাইনে যাওয়ার কথা রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুতার্তের ভালো সম্পর্ক থাকলেও পূর্ববর্তী প্রেসিডেন্ট বারাক ওবামাকে তিনি মোটেই দেখতে পারতেন না।

প্রেসিডেন্ট দুতার্তে একবার বারাক ওবামাকে “বেশ্যার ছেলে” বলে গালি দিয়েছিলেন। এর পর প্রেসিডেন্ট ওবামা তার সঙ্গে এক পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করে দেন।

Tags: দুতার্তেফিলিপাইনরদ্রিগো দুতার্তে
Previous Post

পেশাগত বৈচিত্র্যের প্রেক্ষাপটে স্বাবলম্বী সমাজব্যবস্থার স্বপ্ন

Next Post

আইপ্যাড থেকেও বাদ পড়ছে হোম বাটন

Next Post
আইপ্যাড

আইপ্যাড থেকেও বাদ পড়ছে হোম বাটন

ফুটেজে দুইজন ব্যক্তি, একজন নারী ও একজন পুরুষ, টেলিভিশন শোতে অংশ নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌন হয়রানির অভিযোগে ফাঁসছেন ব্ল্যাটার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT