চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ইতি, তোমারই ঢাকা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:58 অপরাহ্ন 14, নভেম্বর 2019
in বিনোদন
A A

বছরব্যাপী বিশ্বের প্রায় ২৫টির বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর পর শুক্রবার (১৫ নভেম্বর) বাংলাদেশের ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘ইতি, তোমারই ঢাকা’। 

গেল বছরের অক্টোবরে এশিয়ার সবচেয়ে বড় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বুসান চলচ্চিত্র উৎসবে বিশ্বপ্রিমিয়ার হয়। এরপর গেল এক বছর ধরে বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত হয়েছে দেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’। বহুদিন ধরেই ছবিটির জন্য প্রতীক্ষায় ছিলেন দেশের দর্শক। এবার আসছে সেই সুযোগ!

শুক্রবার দেশের যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ইতি, তোমারই ঢাকা’:
ইমপ্রেস টেলিফিল্মের পরিবেশনায় ‘ইতি তোমারই ঢাকা’ ঢাকার মধ্যে- স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), বলাকা, মধুমিতা, শ্যামলী ও যমুনা ব্লকবাস্টার।

ঢাকার বাইরে- সিলভার স্ক্রিন(চট্টগ্রাম), পূরবী(ময়মনসিংহ), নিহার(যশোর), চন্দ্রিমা(শ্রীপুর), বর্ষা(জয়দেবপুর), মম ইন(বগুড়া), শঙ্খ(খুলনা), শাপলা(রংপুর), রূপকথা(পাবনা), মডার্ন(দিনাজপুর) এবং বনলতা(ফরিদপুর)।

ঢাকা শহরের ১১টি গল্প নিয়ে ১১ জন নির্মাতার ছবি ‘ইতি, তোমারই ঢাকা’। চলচ্চিত্রটিতে থাকছে ঢাকা শহরের এই সময়ের তরুণ-তরুণীদের নানাবিধ সংকটের গল্প। যে সংকটগুলোর মুখোমুখি হতে হচ্ছে প্রতিনিয়ত।

‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন অর্ধ শতাধিক জনপ্রিয় তারকা মুখ। তাদের মধ্যে রয়েছেন- ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, নুসরাত ইমরোজ তিশা, শ্যামল মাওলা, অর্চিতা স্পর্শিয়া, অ্যালেন শুভ্র, মোস্তফা মনোয়ার, মনোজ প্রামাণিক, ইয়াশ রোহান, রওনক হাসান, শেহতাজসহ আরও অনেকে।

১১টি চলচ্চিত্র নির্মাণ করেছেন গোলাম কিবরিয়া ফারুকী, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, নুহাশ হুমায়ূন, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম, সালেহ সোবহান, সৈয়দ আহমেদ, তামিম নূর ও তানভীর আহসান।

Tags: অর্চিতা স্পর্শিয়াঅ্যালেন শুভ্রইতি তোমারই ঢাকাইন্তেখাব দিনারইয়াশ রোহানইরেশ যাকেরনুসরাত ইমরোজ তিশাফজলুর রহমান বাবুমনোজ প্রামাণিকমোস্তফা মনোয়াররওনক হাসানলিড বিনোদনশতাব্দী ওয়াদুদশেহতাজশ্যামল মাওলা
Previous Post

পেঁয়াজের দাম বেশি রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

Next Post

রেলপথে বারবার দুর্ঘটনা: সর্ষের মধ্যেই ভূত

Next Post

রেলপথে বারবার দুর্ঘটনা: সর্ষের মধ্যেই ভূত

বিইউপি রিসার্চ সোসাইটির আনুষ্ঠানিক যাত্রা শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT