চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৬৮১ মাদ্রাসার উন্নয়নে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:22 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2018
in বাংলাদেশ
A A
একনেক

দেশের ১ হাজার ৬শ’ ৮১টি মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয় নির্ধারণ করে মোট ১৮টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় আরো উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব জিয়াউল ইসলাম প্রমুখ।

মন্ত্রী বলেন, এসব প্রকল্পের জন্য মোট ১৭ হাজার ৭শ ৮৬ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ের অনুমোদন দেয়া হয়। এর মধ্যে সরকারি অর্থায়ন করা হবে ১৩ হাজার ৮১৩ কোটি ৪৪ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে ৪২ কোটি ৬২ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৩ হাজার ৯৩০ কোটি ৮৯ লাখ টাকা।

প্রকল্পগুলোর মধ্যে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২২৪টি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৪ হাজার ৮শ ১৯ কোটি টাকার একটি প্রকল্প রয়েছে।

অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে- ৬শ ৭ কোটি টাকা ব্যয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন প্রকল্প, ১ হাজার ১শ ৬৬ কোটি টাকা ব্যয়ে ১১টি সিটি কর্পোরেশন এলাকায় প্রসূতি মায়েদের প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রকল্প।

Tags: একনেকসেমি লিড
Previous Post

পপির নায়িকা জীবন

Next Post

যাচ্ছেন রুবেল, অপেক্ষায় তামিম

Next Post

যাচ্ছেন রুবেল, অপেক্ষায় তামিম

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভা ১৫ সেপ্টেম্বর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT