চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৬৩ বাস চালাতে সুপ্রভাতের আবেদন নিস্পত্তির নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:49 অপরাহ্ন 16, এপ্রিল 2019
in - সেমি লিড, আদালত
A A
বিইউপি-শিক্ষার্থী-বাসচাপায় নিহত-লাইসেন্স

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরারের মৃত্যুর প্রেক্ষাপটে বন্ধ হওয়া ১৬৩টি বাস রাস্তায় চলাচলের অনুমতি চেয়ে সুপ্রভাত পরিবহনের আবেদন ৩০ দিনের মধ্যে নিস্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিট আবেদন নিষ্পত্তি করে আজ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ বিআরটিএ চেয়ারম্যানের প্রতি এই নির্দেশ দেয়।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবু ইয়াহিয়া দুলাল।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সামনের রাস্তায় গত ১৯ মার্চ এই পরিবহনের একটি বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালের শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী মারা যান। পরবর্তীতে বিআরটিএ -এর নির্দেশে গত ২০ মার্চ থেকে রাজধানীতে সুপ্রভাত পরিবহনের ১৬৩টি বাস চলালচল বন্ধ হয়ে যায়।

এরপর গত ১ এপ্রিল সুপ্রভাত পরিবহন কর্তৃপক্ষ বাস চলাচলের অনুমতি চেয়ে বিআরটিএ’র কাছে আবেদন করে। কিন্তু সে আবেদনের পরও বাস চলাচলের অনুমতি না মেলায় গত ৮ এপ্রিল বিআরটিএকে একটি লিগ্যাল নোটিস পাঠায় সুপ্রভাত পরিবহন কর্তৃপক্ষ। সে নোটিসের জবাব না পেয়ে সোমবার হাইকোর্টের একটি রিট করেন সুপ্রভাত পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ আলী। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট আজ আদেশ দেন।

এদিকে আবরারের বিষয়টি সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আদালতের নজরে আনার পর আবরারের পরিবারকে জরুরি ক্ষতিপূরণ বাবদ ১০ লাখ টাকা দিতে নির্দেশ দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের সে নির্দেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আর আবরারের মৃত্যুর ঘটনার পর টানা কয়েকদিন রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Tags: বিইউপিবিইউপি-শিক্ষার্থী নিহতসড়ক দুর্ঘটনা
Previous Post

বরিশালে রিয়েলিটি শো ‘উদ্ভাবকের খোঁজে-সিজন ২’ এর ক্যাম্পেইন অনুষ্ঠিত

Next Post

মেহেরপুরে ‘শ্রাবণ মুক্তিযুদ্ধের ভ্রাম্যমাণ বইমেলা’ শুরু

Next Post

মেহেরপুরে ‘শ্রাবণ মুক্তিযুদ্ধের ভ্রাম্যমাণ বইমেলা’ শুরু

সালমান কি ক্ষমা করতে জানেন না?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT