চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৬তম স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:56 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2022
in বিনোদন
A A
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও দর্শকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মুক্ত চলচ্চিত্র, মুক্ত প্রকাশ’—এ স্লোগানে শুরু হল ১৬তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসব উদ্বোধন করেন।

মঞ্চে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় প্রধান অতিথিকে। প্রতিমন্ত্রী ছাড়াও উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন শর্টফিল্ম উৎসবের সভাপতি জাহিদুর রহিম অঞ্জন, উৎসব পরিচালক ইমরান হোসেন কিরমানি, উৎসবের চেয়ারম্যান নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু।

প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর বীর মুক্তিযোদ্ধা ও শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

দর্শক ও অতিথিরা ১৬তম স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ উদ্বোধন অনুষ্ঠানে আয়োজনটির সফলতা কামনা করে বক্তব্য রাখেন উৎসব পরিচালক ইমরান হোসেন কিরমানি ও শর্টফিল্ম ফোরামের সভাপতি জাহিদুর রহিম অঞ্জন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি কে এম খালিদ এমপি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের দৈন্য দশা দূরীকরণের একটি পরিকল্পনা সবার সামনে তুলে ধরেন। তিনি বলেন, সংস্কৃতি মন্ত্রণালয় পরিকল্পনা নিয়েছে প্রত্যেক উপজেলায় একটি করে সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে। সেখানে ছোট একটি সিনেকমপ্লেক্সের ডিজাইনও করা হয়েছে। ৩০ টি উপজেলায় ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। আশা করছি এই বছর কাজটি আরো এগিয়ে যাবে।’

সুস্থধারার চলচ্চিত্র ও স্বল্পদৈর্ঘ্য আন্দোলনে বিশেষ অবদান রাখায় মানজারেহাসীন মুরাদ ও তানভীর মোকাম্মেলকে হীরালাল সেন আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

উৎসবের চেয়ারম্যান নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু তার বক্তব্যের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি করেন।

এবারের উৎসবে বাংলাদেশসহ ১৩০টি দেশের ৪১৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে সাম্প্রতিক সময়ে কান, বার্লিন, অস্কার, সানড্যান্স, লোকার্নো ও বুসান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ৬০টিরও বেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

আজীবন সম্মাননা পেলেন গুণী দুই নির্মাতা

এবারের উৎসবের অন্যান্য আয়োজনের মধ্যে থাকছে বাংলাদেশ প্যানোরমা, আলমগীর কবির মেমোরিয়াল লেকচার, জাতীয় চলচ্চিত্র সংলাপ, আজীবন সম্মাননা প্রদান, ভারতীয় চলচ্চিত্রকার আর ভি রামানির রেট্রোস্পেকটিভ ও মাস্টারক্লাস, সেমিনার, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ প্রামাণ্যচিত্র অধিবেশন।

উৎসবের মূল ভেন্যু শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যশালা মিলনায়তন ও চিত্রশালা মিলনায়তন।

প্রতিদিন বেলা ১১টা, ৩টা, বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় মোট ৪টি করে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। এ ছাড়া জাতীয় জাদুঘর ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চলচ্চিত্র দেখানো হবে।

Tags: অঞ্জননাসির উদ্দীনবাচ্চুলিড বিনোদনশর্টফিল্মসিনেমাস্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
Previous Post

আসামের গভর্নর ও মুখ্যমন্ত্রীর সাথে ড. হাছান মাহমুদের বৈঠক

Next Post

‘গাঙ্গুবাই’ এর জন্য কত পারিশ্রমিক নিলেন আলিয়া?

Next Post
অভিনেত্রী গাঙ্গুবাই এর চরিত্রে এক মহিলার ছবি, ঐতিহ্যবাহী পোশাক ও গহনা পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

'গাঙ্গুবাই' এর জন্য কত পারিশ্রমিক নিলেন আলিয়া?

রাশিয়ার সেনারা কিয়েভের কাছে একটি সামরিক যানবাহনে অবস্থান করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কিয়েভের বিমানবন্দর দখলে নিল রাশিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT