চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ হাজার বছর ধরে মানুষের সঙ্গে ইঁদুরের বসবাস!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:15 অপরাহ্ন 28, মার্চ 2017
in অদ্ভুতুড়ে
A A

‘ইঁদুর’ নামের প্রাণীটি মানুষের সঙ্গে ১৫ হাজার বছরেরও বেশি সময় ধরে বসবাস করছে বলে আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। ফসিল গবেষণা করে সম্প্রতি পাওয়া তথ্য থেকে বিষয়টি তারা নিশ্চিত হয়েছে।

আগে এ সময়টা আরও কম বলে মনে করা হতো। কিন্তু নতুন গবেষণা সেই ধারণা ভুল প্রমাণ করেছে। শুধু তাই নয়, সেই সময়টা নাকি কৃষির উদ্ভবেরও আগে!

বিজ্ঞানীদের বিশ্বাস, বুনো ইঁদুর লেভান্ট (পূর্ব ভূমধ্যসাগর) অঞ্চলে বন থেকে মানুষের সংগৃহীত এবং জমাকৃত শস্য ও বীজ চুরি করার জন্য আদিম যুগের মানুষের আবাসস্থলে আনাগোনা শুরু করে।

ইঁদুরের সেই বুনো প্রজাতিই মানুষের আশপাশে লুকিয়ে থাকতে থাকতে বিবর্তিত হতে থাকে, যেটি এখন আমাদের ঘরে আশ্রয় নেয়, কোণে লুকিয়ে থাকে, ফ্রি খাবারও খায় চুরি করে!

প্রধান গবেষক প্যারিসের মিউজিয়াম ন্যাশনাল ডি’হিস্টোয়্যার ন্যাচারেলে’র ড. টমাস কুচি বলেন, ‘এই সম্পর্কের গুণে এখন ঘরের ইঁদুর অনেকটা মানুষের মতোই বিশ্বের প্রায় প্রতিটি কোণে আবাস গেঁড়েছে এবং পৃথিবীর সবচেয়ে বেশি দখলদার স্তন্যপায়ী প্রজাতিতে পরিণত হয়েছে।’

ড. কুচির গবেষণাটি দক্ষিণ লেভান্ট অঞ্চলে পাওয়া ইঁদুর প্রজাতির প্রাণীদের দাঁতের অবশেষের ভিত্তিতে করা। সেই গবেষণায় পাওয়া তথ্য থেকে তিনি জানান, মানবজাতি ১৫ হাজার বছর আগে এক জায়গায় স্থির হয়ে ঘর তৈরি শুরু করে। তখন তারা পাথর ও মাটি দিয়ে তৈরি গোলাকার ঘরে বসবাস করত এবং খাওয়ার জন্য গম ও বার্লির মতো শস্য এনে জমা করে রাখত। এছাড়াও তারা হরিণ ও বুনো শূকর শিকার করে এনে রাখত।

এমন পরিবেশ ইঁদুরের মতো প্রাণীদের জন্য অনুকূল। যথেষ্ট পরিমাণ খাবার, স্যাঁতস্যাতে বদ্ধ পরিবেশ আর শত্রুর কাছ থেকে লুকোনোর জায়গা, আর কী চাই?

এই গবেষণার সময় কুকুর জাতীয় একটি পোষা প্রাণীর জীবাশ্মও পাওয়া গেছে, যাকে মৃত্যুর পর কবর দেয়া হয়েছিল।

Previous Post

জুটি ভেঙে স্বস্তি আনলেন রিয়াদ

Next Post

GonoAdalat: Kawsar Chowdhury unfolds history to new generation

Next Post

GonoAdalat: Kawsar Chowdhury unfolds history to new generation

আন্তর্জাতিক রুটে বিমানের টিকেটে ২০শতাংশ ছাড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT