চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ শতাংশ হার্ট অ্যাটাকের কারণ হতাশা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:44 অপরাহ্ন 22, জানুয়ারি 2017
in স্বাস্থ্য
A A

‘ডিপ্রেশন’ বা হতাশাকে সামান্য মানসিক জটিলতা হিসেবে উড়িয়ে দেয়া যাবে না। এটি ওবেসিটি বা স্থূলতা, এমনকি উচ্চ রক্তচাপের মতোই মারাত্মক। এতটাই মারাত্মক যে, মোট হার্ট অ্যাটাকের ১৫ শতাংশই ঘটে হতাশার কারণে।

সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্যই বেরিয়ে এসেছে।

টানা ১০ বছর ধরে পরিচালিত ওই গবেষণায় দেখা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া, যাকে আমরা হার্ট অ্যাটাক বলে জানি, বিশ্ব জুড়ে তার মোট সংখ্যার বাকি ২১.৪ শতাংশ স্থূলতা এবং আরও ৮.৪ শতাংশের বেশি উচ্চ রক্তচাপের কারণে হয়ে থাকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, পৃথিবীতে ৩৫ কোটির মতো মানুষ হতাশা নামক মানসিক সমস্যার শিকার। তাই নতুন এই গবেষণাটির ফলাফলকে খুবই গুরুত্বের সঙ্গে নেয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গবেষণাটির প্রধান টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখ-এর অধ্যাপক কার্ল-হেনিজ ল্যাডউইগ বলেন, হতাশা যে বিভিন্ন ধরণের হৃদরোগের পেছনে কারণ হিসেবে কাজ করতে পারে সে ব্যাপারে আর কোনো সন্দেহ নেই।

“এখন প্রশ্ন হলো, হৃদরোগের রিস্ক ফ্যাক্টর হিসেবে হতাশার সঙ্গে তামাক গ্রহণ ও ধূমপান, উচ্চ মাত্রার কোলেস্টেরল, স্থূলতা বা উচ্চ রক্তচাপের মতো রিস্ক ফ্যাক্টরের সম্পর্ক কী? এগুলো প্রত্যেকে কতটা ভূমিকা রাখে?” বলেন ল্যাডউইগ।

এই প্রশ্নের জবাব পাওয়ার জন্য ১০ বছর ধরে ড. ল্যাডউইগের গবেষণা দল ৩ হাজার ৪২৮ জন পুরুষ রোগীর স্বাস্থ্য বিষয়ক তথ্য বিশ্লেষণ করেন। রোগীদের বয়স ছিল ৪৫ থেকে ৭৪ বছরের মধ্যে। বিশ্লেষণে হৃদপিণ্ডের ওপর হতাশার প্রভাব যাচাই করা হয় এবং তার সঙ্গে উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, ধূমপান ও স্থূলতার প্রভাবের তুলনা করা হয়।

গবেষণা চলাকালে ৫৫৭ জন মারা যান। তাদের মধ্যে ২৬৯ জনের মৃত্যুর কারণ হৃদরোগ। এদের ১৫ শতাংশের হৃদরোগে মৃত্যুর মূল কারণই হলো হতাশা। এই গবেষণা থেকে প্রফেসর ল্যাডউইগ ও তার দল সিদ্ধান্তে আসেন, হৃদরোগের জন্য জন্মগত নয়, এমন প্রধান রিস্ক ফ্যাক্টর বা ঝুঁকিগুলোর মধ্যে মধ্যম পর্যায়ে রয়েছে।

তাই অতিমাত্রায় হতাশায় ভুগছেন, এমন ব্যক্তিদের মানসিক চিকিৎসার পাশাপাশি দ্রুত শারীরিক পরীক্ষাও করা উচিত বলে পরামর্শ দেয়া হয়েছে গবেষণাপত্রটিতে।

Tags: স্থূলতাহতাশা
Previous Post

আতাউস সামাদ পদক পেলেন গোলাম সারোয়ার

Next Post

একজন সম্ভাবনাময় নেতাকে হারালাম: লিটনের শোকপ্রস্তাবে প্রধানমন্ত্রী

Next Post

একজন সম্ভাবনাময় নেতাকে হারালাম: লিটনের শোকপ্রস্তাবে প্রধানমন্ত্রী

উৎসাহ-উদ্দীপনা আর আনন্দমুখর আয়োজনে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT