চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ লাখ টাকা ক্ষতিপূরণের রায় পেলেন জাহালম

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
5:25 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2020
in - সেমি লিড, আদালত
A A
জাহালমের ক্ষতিপূরণের রায় পাওয়ার ছবি, ভবন ও মূর্তি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভুল আসামি’ হয়ে প্রায় ৩ বছর কারাগারে থাকা পাটকল শ্রমিক জাহালমকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রায় দিয়েছেন হাইকোর্ট।

‘ভুল ব্যক্তি’ হিসেবে জাহালমকে শনাক্ত করার দায়ে ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষকে এই রায় হাতে পাওয়ার ১ মাসের মধ্যে ক্ষতিপূরণের টাকা দিতে বলা হয়েছে।

জাহালমের ক্ষতিপূরণ প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষে বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

আদালত তার রায়ে জাহালমের ঘটনার তদন্ত প্রক্রিয়ার সঙ্গে জড়িত দুদক কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। সেই সাথে সোনালী ব্যাংকের ঋণ সংক্রান্ত ৩৩ টি মামলায় পুণরায় শুরু হওয়া তদন্তকাজ দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আদালতে সোনালী ব্যাংকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জাকির হোসেন। ব্র্যাক ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী আইনজীবী আনিসুল হাসান। সিটি ব্যংকের পক্ষে ছিলেন আইনজীবী সামির সাত্তার। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাসার। আর জাহালমের পক্ষে ছিলেন আইনজীবী সুভাষ চন্দ্র দাস।

একটি জাতীয় দৈনিক পত্রিকায় ‘স্যার, আমি জাহালম, সালেক না’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ হয়। পত্রিকার ওই প্রতিবেদনে বলা হয়, ‘‘আসামির কাঠগড়ায় দাঁড়ানো লোকটির বয়স ৩০-৩২ বছরের বেশি না। পরনে লুঙ্গি আর শার্ট। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকার বিশেষ জজ আদালত-৬-এ বিচারকের উদ্দেশে তাকে বারবার বলতে দেখা যায়, ‘স্যার, আমি জাহালম। আমি আবু সালেক না, আমি নির্দোষ।

আবু সালেকের বিরুদ্ধে সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির ২৬টি মামলা হয়। কিন্তু আবু সালেকের বদলে জেল খাটছেন, আদালতে হাজিরা দিয়ে চলেছেন জাহালম। যিনি পেশায় পাটকল শ্রমিক। এমন ঘটনার তদন্ত করে দুদক বলে, ‘জাহালম নিরপরাধ।’ আর পরবর্তীতে এবিষয়ে একই মত দেয় জাতীয় মানবাধিকার কমিশন।’’

পত্রিকায় প্রকাশিত ওই প্রতিবেদনটি গত বছরের ২৮ জানুয়ারি হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী (বর্তমানে ডেপুটি অ্যাটর্নি জেনারেল) অমিত দাশগুপ্ত।

এরপর বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জাহালমকে ওই দিনই মুক্তির নির্দেশ দিয়ে রুল জারি করেন।

হাইকোর্টের ওই আদেশের কয়েক ঘণ্টা পরই কারাগার থেকে মুক্তি পান জাহালম। পরবর্তীতে জাহালমের ক্ষতিপূরণ প্রশ্নে জারি করা রুলের ওপর শুনানি হয়। সে শুনানি শেষে আজ ক্ষতিপূরণের রায় দিলেন হাইকোর্ট।

Tags: ক্ষতিপূরণজাহালমহাইকোর্ট
Previous Post

‘অপমানিত’ রুমানা বিসিবির শরণাপন্ন

Next Post

নতুন গান নিয়ে এলেন আরমান আলিফ

Next Post
আরমান আলিফের নতুন গানের প্রচারকালে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন গান নিয়ে এলেন আরমান আলিফ

জনপ্রিয় যুবকদের সঙ্গে আনন্দিত যুবকরা, রাতের আকাশের নিচে. Channel i News - চ্যানেল আই নিউজ

এমসি কলেজে গণধর্ষণ: আসামি মাহফুজ ৫ দিনের রিমান্ডে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT