চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ বাংলাদেশির বিরুদ্ধে দিল্লির সহিংসতায় জড়িত থাকার অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:48 অপরাহ্ন 03, জানুয়ারি 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএবি) ও এনআরসি নিয়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে গত ১৭ ডিসেম্বর দিল্লির শ্যামাপুরিতে যে সহিংসতার ঘটনা ঘটে সেখানে ১৫ জন বাংলাদেশি জড়িত ছিলেন বলে অভিযোগ করেছে দেশটির তদন্তকারী সংস্থা।

শুক্রবার তদন্তকারী সংস্থার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ওই সহিংসতার ঘটনায় হালনাগাদ তথ্য জানায় তদন্তকারী সংস্থা। সেই হালনাগাদ তথ্যে সহিংসতায় অংশ নেয়া ১৫ জনের বেশি বাংলাদেশিকে সনাক্ত করা হয়েছে বলে জানায় তদন্তকারী দল।

ভারতীয় এই সংবাদমাধ্যমটি জানায়, দিল্লির ওই আন্দোলনের পিছনে কারা অর্থায়ন করেছে এবং কোনো বিদেশি শক্তি মদদ দিচ্ছে কিনা তা খতিয়ে দেখতে কাজ করছে তদন্তকারী দল।

ভারতের বহুল বিতর্কিত ‘নাগরিকত্ব সংশোধনী বিল-২০১৯’ লোকসভায় পাস হওয়ার দুই দিন পর ১১ ডিসেম্বর উচ্চকক্ষ রাজ্যসভায় পাস হয়।

বিলটি পাস হওয়ার পর আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গের পর ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ দিল্লি, উত্তর প্রদেশ ও লখনৌতে ছড়িয়ে পড়ে। দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় ও আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ফুঁসে উঠে ভারতের ছাত্র সমাজ।

শুধু ছাত্ররাই নয়, বিক্ষোভে যোগ দেন দেশটির বিভিন্ন স্তরের ও ধর্মের লোকজন। বিতর্কিত নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ রূপ নেয় গণআন্দোলনে।

Tags: নাগরিকত্ব (সংশোধনী) আইন
Previous Post

শীতের বৃষ্টিতে রাজনীতি ও কৃষকের বিষণ্ণ ভাবনা

Next Post

সিলেটকে হারিয়ে আশায় থাকল রংপুর

Next Post

সিলেটকে হারিয়ে আশায় থাকল রংপুর

ইরাকে অবস্থানরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT