চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ দিনেই এলো বিলিয়ন ডলার রেমিট্যান্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:50 অপরাহ্ন 16, জানুয়ারি 2020
in - সেমি লিড, অর্থনীতি
A A
প্রবাসী

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসের ১৫ দিনেই প্রায় ১ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বৈধ পথে অর্থাৎ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ২ শতাংশ প্রণোদনা দেয়া।

মন্ত্রণালয় বলছে, প্রণোদনা দেয়ার কারণে জানুয়ারি মাসের ১৫ দিনেই প্রায় ৯৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। দুই/এক দিনের মধ্যেই এ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন: প্রবাসীদের মাঝে পরিবর্তন এসেছে। তারা এখন হুন্ডির মাধ্যমে টাকা না পাঠিয়ে ব্যাংকের মাধ্যমে পাঠাচ্ছে। এই আয় নিয়ে কখনো কেউ প্রশ্ন করবে না। প্রবাসীদের এই আয় ট্যাক্স ফ্রি বা করমুক্ত আয় হিসেবে পরিগণিত হবে। এটা একটা ভাল উদ্যোগ তারা (প্রবাসীরা)  গ্রহণ করেছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দিন দিন বাড়ছে। আমরা তাদের কাছে কৃতজ্ঞ।

রেমিট্যান্সে ২ শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার। প্রবাসীরা এখন ১০০ টাকা দেশে পাঠালে যার নামে টাকা পাঠাচ্ছেন তিনি ওই ১০০ টাকার সঙ্গে ২ টাকা যোগ করে ১০২ টাকা তুলতে পারছেন। চলতি ২০১৯-২০২০ অর্থবছরের বাজেটে এ জন্য ৩ হাজার ৬০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরের অর্ধেক সময়েই ১০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে রেমিট্যান্স।

রেমিট্যান্স প্রবাহে ‘সুখবর’ নিয়ে শুরু হয়েছিল চলতি ২০১৯-২০ অর্থবছর। প্রথম মাস জুলাইয়ে এসেছিল ১৫৯ কোটি ৭৭ লাখ ডলার।

অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) রেমিট্যান্স এসেছিল ৯৪০ কোটি ৩৪ লাখ (৯.৪ বিলিয়ন) ডলার। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২৫ দশমিক ৪৬ শতাংশ বেশি।

২০১৯ সালের শেষ মাস ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৬৮ কোটি ৭০ লাখ ডলার। যা ২০১৮ সালের ডিসেম্বরের চেয়ে প্রায় ৪০ শতাংশ বেশি। এক মাসের হিসাবে বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে গত ডিসেম্বরে।

এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ ১৭৪ কোটি ৮২ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল ২০১৯ সালের মে মাসে।

সরকারের তথ্যমতে, বর্তমানে এক কোটির বেশি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। জিডিপিতে তাদের পাঠানো অর্থের অবদান ১২ শতাংশের মত।

Tags: অর্থমন্ত্রণালয়প্রবাসী আয়বাংলাদেশ ব্যাংকরেমিট্যান্স
Previous Post

পূজার দিনে সিটি নির্বাচন চায় না ঢাবি শিক্ষক সমিতি

Next Post

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নের মৃত্যু

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নের মৃত্যু

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের জন্য মুসল্লিরা প্রস্তুত ও সমাবেশে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT