চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ দিনেই এনআরবিসি ব্যাংকের আমানত ২’শ কোটি টাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:29 অপরাহ্ন 20, জানুয়ারি 2018
in অর্থনীতি
A A

নানা সমস্যার পরও গত বছর ২’শ কোটি টাকা পরিচালনা মুনাফা অর্জন করেছে এনআরবিসি ব্যাংক। ব্যাংকটির কর্তৃপক্ষ দাবি করছে, এমন অবস্থায় টাকা তুলে নেওয়ার বদলে গ্রাহকরা নতুন করে আমানত বাড়াচ্ছে। চলতি জানুয়ারির গত ১৫ দিনেই এসেছে প্রায় ২শ কোটি টাকা আমানত।

গ্রাহকের আস্থা ফেরাতে সক্ষম হওয়ায় এই পরিবর্তন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ তালহা।

শনিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে নতুন প্রজন্মের এনআরবিসি ব্যাংকের ‘ব্যবস্থাপক সম্মেলন-২০১৮’ অনুষ্ঠিত হয়। ওই সম্মেলন শেষে তিনি এমন দাবি করেন।

সংবাদ সম্মেলনে ব্যাংকের গত বছরের সার্বিক পরিস্থিতি তুলে ধরে কাজী মোহাম্মদ তালহা বলেন, ২০১৭ সালে নানা সমস্যার মধ্যেও ২০১ কোটি টাকা পরিচালনা মুনাফা হয়েছে। আমানত ছিল ৪ হাজার ৭১১ কোটি টাকা। ঋণ বিতরণের পরিমাণ ছিল ৪ হাজার ২৯৫ কোটি টাকা। মোট আমদানির পরিমাণ ছিল ২ হাজার ৪৭৮ কোটি এবং রপ্তানির পরিমাণ ছিল ২ হাজার ২৪৫ কোটি টাকা। আর রেমিটেন্স আহরণ হয়েছে ৬৮ কোটি টাকা।

এছাড়া ২০১৭ সালে এই ব্যাংকে আমানতদারীদের মোট হিসাব সংখ্যা ছিল ১ লাখ ৬৩ হাজার ৯৯০ টি। ঋণ গ্রহণকারী হিসাব সংখ্যা ছিল ৯ হাজার ৮২০টি। বৈদেশিক বাণিজ্য পরিচালনার জন্য নষ্টও হিসাব সংখ্যা ছিল ১২ টি। এছাড়া ১৫৪ টি ব্যাংকের সাথে ব্যাংকিং সম্পর্ক ছিল।

পাশাপাশি রেমিটেন্স বাড়াতে মানিগ্রাম, ওয়েস্টার্ন ইউনিয়নসহ বিভিন্ন এক্সচেঞ্জ হাউসের সাথে সম্পর্ক জোরদার করা হয়েছে বলে জানান ব্যাংকের এমডি।

চলতি বছরের লক্ষ্যমাত্রা সম্পর্কে কাজী তালহা বলেন, ২০১৮ সালে ২৫০ কোটি টাকা মুনাফা অর্জনের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সে লক্ষ্যে কাজ করতে ব্যাংকের ব্রাঞ্চগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ৬ হাজার কোটি আমানত সংগ্রহ ও ৫ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আশাকরি লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবো।

অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিএফও হারুনুর রশিদ বলেন, গত এক বছরের অর্জন নিয়ে পর্যালোচনা ও আগামী বছরের লক্ষ্যমাত্রা নির্ধারনের জন্য এই অ্যানুয়াল কনফারেন্সের আয়োজন করা হয়েছে। এ বছর আমরা ব্যাংকারদের পারফরমেন্স এর ভিত্তিতে এডি, নন এডি এবং আরবান এ তিন ক্যাটাগরিতে তিন জন করে মোট নয় জনকে গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ পদক দিয়েছি।

সম্প্রতি এনআরবিসি ব্যাংক যে সংকটে পড়েছে তা কিভাবে কেটে উঠবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ব্যাংকটির এমডি কাজী মোহাম্মদ তালহা বলেন, আমাদের আমানত ও ঋণ উভয় ক্ষেত্রে প্রবৃদ্ধি ভাল। এখন আর কেউ আমানত তুলে নেয়ার জন্য আসে না। এমনকি প্রাতিষ্ঠানিক যেসব বিনিয়োগ তুলে নিবে বলে আগে জানিয়েছিল গ্রাহকরা তারা তা তুলে নিবে বলে আমাদের আশ্বস্ত করেছে। গত ১৫ দিনে বরং ২শ কোটি টাকা আমানত বেড়েছে। আশা করি সংকট কেটে উঠে এনআরবিসিকে ভাল লাভজনক ব্যাংকে রূপান্তর করতে পারবে বর্তমান পরিচালনা পরিষদ।

“এছাড়া আগামী বছরে যেসব এলাকায় পোশাক কারখানা বেশি, কিংবা যে এলাকায় প্রবাসীর সংখ্যা বেশি সেসব এলাকায় স্থানীয় চাহিদা অনুযায়ী গ্রাহকদের অগ্রাধিকার দিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হবে। এ জন্য নতুন নীতিমালা গ্রহণ করা হবে। এনআরবি শাখা খোলা হবে। জোর দেয়া হবে এসএমই খাতে।”

পুঁজিবাজারে তালিকা ভুক্ত হওয়ার জন্য নতুন ব্যাংকগুলোকে তিন বছর সময় দেয়া হয়েছিল। এ বিষয়ে এনআরবিসি ব্যাংকের প্রস্ততি কেমন জানতে চাইলে তিনি বলেন, যখন এই ব্যাংক যাত্রা করে তখন বাজারের অবস্থা ভাল ছিল না। তালিকাভুক্ত হতে যে পরিমাণ পরিশোধিত মূলধন দরকার তা অর্জনে একটু সময় লাগবে। আশা করি ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে পারবে এনআরবিসি ব্যাংক।

Tags: এনআরবিসিএনআরবিসি ব্যাংক
Previous Post

নির্বাচনের বছরে যে সিদ্ধান্তে ব্যাংকারদের উদ্বেগ

Next Post

‘কিছু ব্যবসায়ীর কর্মকাণ্ড দেশের সম্ভাবনাকে মারাত্মক ব্যাহত করেছে’

Next Post
ফাইল ছবি

‘কিছু ব্যবসায়ীর কর্মকাণ্ড দেশের সম্ভাবনাকে মারাত্মক ব্যাহত করেছে’

ব্রাইটনকে গুড়িয়ে লিভারপুলকে ছাড়াল চেলসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT