চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ জানুয়ারি থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে ট্রেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:06 অপরাহ্ন 11, জানুয়ারি 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের ট্রেনের অভ্যন্তরে যাত্রীরা বসে ও দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: জাকির সবুজ

করোনা সংক্রমণ রোধে সরকারের ১১ দফা নির্দেশনা কার্যকর হচ্ছে ১৩ জানুয়ারি। এর আগে রেলে ভ্রমণের ক্ষেত্রে ৬ দফা নির্দেশনার কথা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এরমধ্যে আসছে ১৫ জানুয়ারি থেকে প্রতিটি আন্তঃনগর ট্রেন অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে। এই ৫০ শতাংশ আসনের ২৫ শতাংশ টিকিট অনলাইনে এবং ২৫ শতাংশ টিকিট কাউন্টারে পাওয়া যাবে।

মঙ্গলবার রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম-পূর্ব ও পশ্চিম) মো. নাহিদ হাসান খানের সাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়: যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন পরিচালনার ক্ষেত্রে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও যাত্রীদের স্বাস্থ্যগত নিরাপত্তার স্বার্থে সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার নিশ্চিতের মাধ্যমে টিকিট বিক্রিতে কয়েকটি সংশোধন আনা হয়েছে। এগুলো হলো–

১. যাত্রীদের সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে আন্তঃনগর ট্রেনগুলোর বিদ্যমান আসন সংখ্যার অর্ধেক টিকিট বিক্রি হবে।

২. হ্রাসকৃত আসন সংখ্যার অর্ধেক অর্থাৎ মোট আসন সংখ্যার ২৫ শতাংশ টিকিট কাউন্টারে পাওয়া যাবে। বাকি অর্ধেক আসনের অর্থাৎ মোট আসন সংখ্যার ২৫ শতাংশ টিকিট মোবাইল অ্যাপ বা অনলাইনের মাধ্যমে ইস্যু করা হবে।

৩. আন্তঃনগর ট্রেনগুলোর স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্লাটফর্ম টিকিট বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

৪. রেলপথ মন্ত্রণালয় অনুমোদিত ইমার্জেন্সি কোটা ও ম্যানুয়াল অনুযায়ী কোটা ব্যতীত আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রিতে সব ধরনের কোটা ব্যবস্থা রহিত করা হবে।

৫. কাউন্টারে টিকিট বিক্রি ও ট্রেন ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের মাস্ক পরা নিশ্চিত করতে হবে।

৬. প্রচলিত নিয়মানুযায়ী ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে আন্তঃনগর ট্রেনে ক্যাটারিং সেবা প্রদান ও রাত্রিকালীন বেডিং সরবরাহ করা হবে।

 

আরও বলা হয়, সংশোধনীগুলো আগামী ১৫ জানুয়ারি থেকে কার্যকর হবে। এক্ষেত্রে বিভিন্ন সময়ে জারিকৃত টিকিট এবং স্বাস্থ্যবিধি পরিপালনের অন্যান্য নিয়মাবলী অপরিবর্তিত থাকবে।

Tags: করোনাকরোনাভাইরাসরেলওয়ে
Previous Post

কৃষি ও খাদ্য নিরাপত্তায় ক্লাইমেট স্মার্ট কৃষির উন্নয়ন: কৃষিমন্ত্রী

Next Post

আবারও সাকিবদের জয়ের নায়ক মোসাদ্দেক

Next Post
বাংলাদেশ ক্রিকেটার মোসাদ্দেকের সঙ্গে সাকিব আল হাসন মাঠে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও সাকিবদের জয়ের নায়ক মোসাদ্দেক

রোনালদো ও রাংনিকের সাক্ষাত, ফুটবল ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদোর দলে না থাকার কারণ জানালেন রাংনিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT