চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫০ কোটি টাকায় ওটিটিতে অক্ষয়ের ‘বেল বটম’?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:04 অপরাহ্ন 30, এপ্রিল 2021
in বিনোদন
A A
অক্ষয় কুমার স্টাইলিশ লুকের সাথে গাড়ির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ওটিটি নাকি প্রেক্ষাগৃহ?’- গেল বছর মহামারী করোনা আসার পর থেকে সিনেমা বিশ্বে এ প্রশ্নটিই ঘুরপাক খাচ্ছে! সময়ের সাথে তাল মিলিয়ে ওটিটিতে অনেকে নাম লেখালেও প্রেক্ষাগৃহেই ভরসা রাখছেন বহু তারকা। বিশেষ করে যাদের সিনেমা প্রেক্ষাগৃহে নিয়মিত সুপার হিট হয়!

কিন্তু ব্যতিক্রম বলিউডের তারকা অভিনেতা অক্ষয় কুমার। গেল বছরে ডিজনি হটস্টারে মুক্তি পেয়েছে এই অভিনেতার নতুন ছবি ‘লক্ষ্মী’। এবার শোনা যাচ্ছে, তার অভিনীত আরেক প্রতীক্ষিত ছবি ‘বেল বটম’ ও মুক্তি পেতে চলেছে ওটিটি প্লাটফর্ম ডিজনি হটস্টারেই!

২৮ মে সিনেমা হলে মুক্তির কথা ছিল অক্ষয় কুমারের ‘বেল বটম’ ছবিটির। কিন্তু ভারতের করোনার দ্বিতীয় ঢেউয়ে সব পরিকল্পনা ভেস্তে। তাই ছবির প্রযোজকরা চাইছেন ওটিটিতেই মুক্তি দিতে।

শোনা যাচ্ছে, এই ছবির জন্য ওটিটি প্লাটফর্মটি ছবির প্রযোজককে ১৫০ কোটি টাকা প্রস্তাব করেছেন। আর সেটাতে নাকি প্রযোজকও রাজি। তবে ছবি মুক্তির তারিখ এখনও ঠিক হয়নি।

করোনার কারণে এই ছবির শুটিংয়েও কম ঝক্কি পোহাতে হয়নি। শুটের জন্য স্কটল্যান্ডে পৌঁছানোর পর সরকারি নিয়ম অনুসারে দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল ‘বেল বটম’ টিমকে। তারপর লোকসান বাঁচাতে নিজের তৈরি নিয়ম ভেঙে দু শিফটে প্রায় ১৬ ঘণ্টা কাজ করেছিলেন অক্ষয়।

শোনা যায়, খিলাড়ি কুমারের এনার্জি দেখে গোটা টিম উদ্বুদ্ধ হয়েছিল বেশি করে কাজ করতে। স্পাই-থ্রিলার ছবি ‘বেল বটম’-এ তার সঙ্গে দেখা যাবে হুমা কুরেশি এবং লারা দত্তকে।

Tags: অক্ষয় কুমারকোয়ারেন্টাইনদ্বিতীয় ঢেউবেল বটমভাইরাসভারতমহামারীলকডাউনলক্ষ্মী বম্বলারা দত্তসিনেমাহুমা কুরেশি
Previous Post

করোনায় পাশে দাঁড়ানোয় বাংলাদেশকে ধন্যবাদ জানাল ভারত

Next Post

বঙ্গবন্ধুকে নিয়ে শামসুদ্দিন পেয়ারা’র শত পদ্যের শ্রদ্ধাঞ্জলি

Next Post
শামসুদ্দিন পেয়ারা বঙ্গবন্ধুকে নিয়ে শত পদ্যের শ্রদ্ধাঞ্জলি. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুকে নিয়ে শামসুদ্দিন পেয়ারা’র শত পদ্যের শ্রদ্ধাঞ্জলি

শহরজুড়ে ফুড ডেলিভারিম্যানের মাধ্যমে খাবার সরবরাহের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মে দিবস উপলক্ষে ফুড ডেলিভারিম্যানদের সম্মান জানাল সহজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT