চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৩ হাজারের বেশি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে চীন

চ্যানেল আই টেক by চ্যানেল আই টেক
1:27 অপরাহ্ন 25, ডিসেম্বর 2017
in তথ্যপ্রযুক্তি
A A

জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা এবং পর্নোগ্রাফি ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে প্রায় ১৩ হাজারের বেশি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে চীন। ২০১৫ সাল থেকে বর্তমান সময়ে এ কাজ করেছে সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্যমতে, স্থানীয় আইন ও নির্দেশনা না মানায় এসব ওয়েবসাইট বন্ধ করা হয়েছে। দেশটির সংসদীয় স্থায়ী কমিটির এক প্রতিবেদনের নির্দেশনায় তারা এ কাজ করেছে। চীনের কমিউনিস্ট পার্টি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে ইন্টারনেট নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এছাড়া দেশটিতে দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠা ও স্থিতিশীলতা সৃষ্টির পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন ও সাধারণ নাগরিকদের স্বার্থ রক্ষার্থেই ইন্টারনেটের ওপর কঠোর নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়িয়েছে চীন।

ইন্টারনেট নিরাপত্তা জোরদার ও নজরদারিতে চীন বরাবরই কঠোর নীতি অনুসরণ করে আসছে। পাঁচ বছর আগে প্রেসিডেন্ট শি জিনপিং দায়িত্ব নেয়ার পর যা আরো কঠোর করা হয়। বিদেশী প্রতিষ্ঠানের ডটকম চীনে নিষিদ্ধ অনেক আগে থেকেই। এছাড়া দেশের মধ্য রাজনৈতিক পরিস্থিতি খারাপ করতে এবং দলাদলির জন্য ইন্টারনেটকে প্রতিপক্ষ মনে করে চীন সরকার। দেশটির এ ধরণের উদ্যোগকে কেউ কেউ বাক স্বাধীনতার পরিপন্থী এবং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে সমালোচনা বন্ধের হাতিয়ার হিসেবে দেখছেন।

অবশ্য চীনের দাবি, বিশ্বের প্রত্যেকটি দেশেরই ইন্টারনেট ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ রয়েছে। জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা এবং পর্নোগ্রাফি ও বিদ্বেষ ছড়ায়, এমন অনলাইন কনটেন্ট ঠেকানোর জন্যই পদক্ষেপ নেয়া হয়েছে।

সিনহুয়ার তথ্যমতে, গত তিন বছরে ১৩ হাজার ওয়েবসাইটের পাশাপাশি বিভিন্ন ওয়েবসাইটের প্রায় এক কোটি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।

সাম্প্রতিক এক জরিপের উদ্ধৃতি দিয়ে সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, ইন্টারনেটের ওপর কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় চীন সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে, তাতে দেশটির ৯০ শতাংশ
মানুষের সমর্থন রয়েছে। ৬৩ দশমিক ৫ শতাংশ মনে করে, সাম্প্রতিক সময় দেশটির সাইবার স্পেসে ক্ষতিকর বা বিদ্বেষপূর্ণ কনটেন্ট উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

চীন চলতি বছর জুলাইয়ে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএনের সহায়তায় নিষিদ্ধ ইন্টারনেট সেবাগুলো ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছে। গ্রেট ফায়ারওয়াল নামে পরিচিত দেশটির ইন্টারনেট সেন্সরশিপ সিস্টেমকে ফাঁকি দিয়ে ভিপিএনের মাধ্যমে নিষিদ্ধ সাইটগুলো ব্যবহারের সুযোগ পেত কয়েক মিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারী। বর্তমানে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশে ভিপিএনের এ ধরনের ব্যবহারকে অবৈধ ঘোষণা করা হয়েছে।

Previous Post

‘যে কোন কৌতুকে একজন সম্ভাব্য কবি বাস করেন’

Next Post

গরীব ও দুস্থদের মাঝে ছোটকাকু ক্লাবের শীতবস্ত্র বিতরণ

Next Post
ছোটকাকু ক্লাব

গরীব ও দুস্থদের মাঝে ছোটকাকু ক্লাবের শীতবস্ত্র বিতরণ

তিন দিনেই সালমানের ছবির আয় একশো কোটি রুপি

নিজেকেই ছাড়িয়ে গেলেন সালমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT