চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৩ জেলায় নতুন ডিসি নিয়োগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:33 অপরাহ্ন 05, জানুয়ারি 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ সরকারের লোগো, সবুজ ও লাল রঙে, মাননীয় সরকারের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের ১৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

নতুন জেলা প্রশাসকদের গাজীপুর, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ, পিরোজপুর, রাজবাড়ী, নোয়াখালী, চুয়াডাঙ্গা, নীলফামারী, গাইবান্ধা, সিলেট, ঝিনাইদহ ও চাঁপাইনবাবগঞ্জে নিয়োগ দেওয়া হয়েছে।

এরমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আনিসুর রহমানকে গাজীপুর, শিক্ষা উপমন্ত্রীর একান্ত সচিব মো. শাহগীর আলমকে ব্রাহ্মণবাড়িয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব খালিদ মেহেদী হাসানকে নওগাঁ, আশ্রয়ণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহিদুর রহমানকে পিরোজপুর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আবু কায়সার খানকে রাজবাড়ীর ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমানকে নোয়াখালী, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খানকে চুয়াডাঙ্গা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব নাফিসা আরেফিনকে নীলফামারী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. অলিউর রহমানকে গাইবান্ধা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মনিরা বেগমকে ঝিনাইদহ এবং ময়মনসিংহে স্থানীয় সরকারের জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক এ কে এম গালিভ খানকে চাঁপাইনবাবগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. মঞ্জুরুল হাফিজকে নারায়ণগঞ্জ এবং ঝিনাইদহের ডিসি মো. মজিবর রহমানকে সিলেটের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

অপর এক আদেশে চুয়াডাঙ্গার ডিসি মো. নজরুল ইসলাম সরকারকে বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক, গাজীপুরের ডিসি এসএম তরিকুল ইসলামকে বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের সচিব এবং নীলফামারীর ডিসি মো. হাফিজুর রহমান চৌধুরীকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম-সচিব পদে বদলি করা হয়েছে।

এছাড়াও গাইবান্ধার ডিসি মো. আব্দুল মতিন ও নওগাঁর ডিসি মো. হারুন-অর-রশিদকে জননিরাপত্তা বিভাগের উপসচিব, ব্রাহ্মণবাড়িয়ার ডিসি হায়াত-উদ-দৌলা খাঁনকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব, রাজবাড়ীর ডিসি দিলশাদ বেগমকে সুরক্ষা সেবাবিভাগের উপসচিব এবং নারায়ণগঞ্জের ডিসি মোস্তাইন বিল্লাহকে সড়ক ও জনপথ বিভাগের উপসচিব এবং পিরোজপুরের ডিসি আবু আলী মো. সাজ্জাদ হোসেনকে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব করা হয়েছে।

Tags: জনপ্রশাসন মন্ত্রণালয়নতুন জেলা প্রশাসকনিয়োগসরকার
Previous Post

রিশাদের ৯৯’তে জমে উঠল শিরোপার লড়াই

Next Post

ওশিনের নির্মাণে কাছে আসার গল্প

Next Post
প্রেমের বন্ধনে আবদ্ধ দুই তরুণ-তরুণী ও প্রযুক্তি প্রেমীদের মিলনমেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

ওশিনের নির্মাণে কাছে আসার গল্প

বাংলাদেশে শিশু ডুবে মৃত্যুরোধে মিডিয়া ভূমিকা নিয়ে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধে সরকারের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT