চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘১২-১৪ বছরের শিশু আত্মঘাতী বোমা হামলা চালায়’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:07 অপরাহ্ন 21, আগস্ট 2016
in আন্তর্জাতিক
A A

তুরস্কে একটি কুর্দি পরিবারের বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা চালায় ১২ থেকে ১৪ বছর বয়সী একটি শিশু। এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

তিনি বলেন, অতিথিরা রাস্তা দিয়ে নাচতে নাচতে বিয়ের অনুষ্ঠানে আসার সময় ভিড়ের ভিতর নিজেকে উড়িয়ে দেয় হামলাকারী। এতে ৫১ জন নিহত হয়। এই ঘটনায় আরো ৬৯ জন আহত হয়েছেন যার মধ্যে ১৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

এ বর্বরোচিত হামালায় ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করেছেন এরদোয়ান। সিরিয়ার সীমান্তবর্তী গাজিয়ানতেপ শহরটিতে আইএসের তৎপরতা রয়েছে। ওই শহরেই হামলাটি হয়।

এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার না করলেও ক্ষমতাসীন এ.কে পার্টি হামলার জন্য আইএসকে দায়ী করছে।

তুরস্কের উপ-প্রধানমন্ত্রী মেহমেত সিমসেক ওই হামলাকে ‘বর্বর’ উল্লেখ করে এর নিন্দা জানান এবং এর সঙ্গে আইএসের সংশ্লিষ্টতার সম্ভাবনার কথাও বলেন তিনি।

এর আগে গত বৃহস্পতিবার তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের লক্ষ্য করে সিরিজ বোমা হামলায় কমপক্ষে ১২ জন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হন।

Tags: তুরস্কে বোমা হামলা
Previous Post

নরম কোঁকড়া চুল পেতে

Next Post

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামলো রিও অলিম্পিকের

Next Post

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামলো রিও অলিম্পিকের

টাঙ্গাইলে ২ টি বন্দুকসহ ৫ ডাকাত গ্রেফতার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT