চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন বার্সা কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:11 অপরাহ্ন 05, নভেম্বর 2020
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সা কোচের বেঞ্চে বসে থাকা দুই ব্যক্তি, একজন মোবাইল ফোনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগায় এমনিতেই করুণ অবস্থায় বার্সেলোনা। এরমধ্যে দুঃসংবাদ, এল ক্ল্যাসিকোতে ভিএআর প্রযুক্তি নিয়ে বেফাঁস মন্তব্য করায় তাদের কোচ রোনাল্ড কোম্যানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে স্প্যানিশ ফেডারেশন (আরএফইএফ) কম্পিটিশন কমিটি। অভিযোগ প্রমাণিত হলে ১২ ম্যাচ নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে আছেন মেসি-পিকেদের কোচ।

মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোয় নিজ মাঠে রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হেরে যায় বার্সা। ম্যাচে ভিএআর প্রযুক্তি ব্যবহার করে রিয়ালের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ১-১ গোলে সমতায় থাকা ম্যাচে স্পটকিক থেকে লস ব্লাঙ্কোসদের এগিয়ে দেন অধিনায়ক সার্জিও রামোস। পরে রেফারির ওই সিদ্ধান্তকে ‘বোধগম্য’ নয় বলে অভিযোগ তুলেছিলেন কোম্যান।

‘রেফারি কি সিদ্ধান্ত নিচ্ছেন তা বুঝতে পারছি না, যখন বার্সেলোনাকে হারানোর প্রয়োজন পড়ে, তখনই দেখছি ভিএআর এসে হাজির হয়। সবসময় সিদ্ধান্ত আমাদের বিপক্ষে যাচ্ছে। তিনি (রেফারি) এসে বললেন এটা পেনাল্টি, যা বোধগম্য নয়। আমার বিষয়টা পছন্দ হয়নি।’

‘আশা করি রেফারি একদিন আমাকে বুঝিয়ে বলবেন যে, স্পেনে ভিএআরের ব্যবহার ঠিক কীরকম। কারণ আমরা পাঁচটা ম্যাচ খেলেছি আর সবসময় ভিএআরের সিদ্ধান্ত আমাদের বিপক্ষেই গেছে। অথচ সেভিয়ার বিপক্ষে এই ভিএআর মেসিকে পেনাল্টি দেয়নি, গেটাফের বিপক্ষে দুই লাল কার্ডের সময়ও না। কেন ভিএআর সবসময় আমাদের বিপক্ষে?’

কোম্যানের এমন মন্তব্য মোটেও পছন্দ হয়নি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের। তাদের নতুন বিধি অনুযায়ী কোম্যান আইন ভেঙেছেন। অভিযোগ প্রমাণিত হলে দুই থেকে ১২ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন ডাচ কোচ, গুণতে হতে পারে ৬০০ থেকে ৩,০০০ ইউরো জরিমানা।

ভিএআর সবসময় রিয়ালের পক্ষেই যায়, এমন মন্তব্য করে শাস্তির মুখে আছেন রিয়াল বেটিস কোচ ম্যানুয়েল পেল্লেগ্রেনিও। মূলত তার শাস্তির বিধান দেখেই কোম্যানের ব্যাপারে সিদ্ধান্ত নেবে আরএফইএফ।

হুমকির মুখে আছেন বার্সার সাবেক পরিচালক জাভি ভিয়াজোয়ানাও। ক্ল্যাসিকোর পর রেফারিকে উদ্দেশ্য করে কটুমন্তব্য করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আরএফইএফ।

Tags: এল ক্ল্যাসিকো ২০২০-২১বার্সেলোনারোনাল্ড কোম্যানলিড স্পোর্টস
Previous Post

মেজর সিনহা হত্যা মামলা: আসামী রুবেল শর্মার দ্বিতীয় দফা রিমান্ড শেষ

Next Post

যুদ্ধ জাহাজসহ নতুন ৫টি জাহাজ কমিশনিং করলেন প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী যুদ্ধ জাহাজসহ নতুন ৫টি জাহাজের কমিশনিং করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধ জাহাজসহ নতুন ৫টি জাহাজ কমিশনিং করলেন প্রধানমন্ত্রী

সিরাম ইনস্টিটিউটের সঙ্গে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন চুক্তি স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন পেতে সিরাম ইন্সটিটিউটের সঙ্গে বাংলাদেশের চুক্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT