চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১২ বছর বয়সে প্রথম রোজা রাখি: রিয়াজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:45 অপরাহ্ন 18, মে 2018
in বিনোদন
A A

আজ থেকে শুরু হয়েছে মুসলিম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্ববহ ও তাৎপর্যপূর্ণ পবিত্র মাহে রমজান। প্রত্যেক মুসলমানই চেষ্টা করেন প্রতিটি রোজা রাখার। তারকারাও এর ব্যতিক্রম নন। শুটিংসহ অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি তারাও রোজা রাখার চেষ্টা করেন। এখন যারা শোবিজ শাসন করছেন সেসব তারকাও চেষ্টা করতেন ছোটবেলা থেকেই রোজা রাখার।

চ্যানেল আই অনলাইনের পাঠকদের জন্য রমজানের প্রথমদিনে চিত্রনায়ক রিয়াজ জানালেন তার প্রথম রোজা রাখার অভিজ্ঞতা-

‘‘খুব ছোটবেলায় যখন রোজা রাখতে চাইতাম, তখন কষ্ট হবে বলে বাবা-মা রোজা রাখতে দিতে চাইতেন না। তারপরও আমি চুপিচুপি উঠে সেহেরি খেতাম। যখন আমার বয়স ১২ বছর তখনই প্রথম রোজা রাখি। সেবার অনেক কষ্ট করে হলেও রোজা রাখতে পেরেছিলাম। পরে ধীরে ধীরে তা অভ্যাসে পরিণত হয়।

গতবার শারীরিক অবস্থা ভালো ছিলনা, তাই সবগুলো রোজা রাখতে পারিনি। এবার ইনশাল্লাহ নিয়ত আছে সবগুলো রোজা রাখবো। শুধু তাই নয়, নামাজ আদায়ের চেষ্টা করছি। সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।’’

সর্বশেষ এই নায়ক অভিনীত ‘কৃষ্ণপক্ষ’ ছবিটি মুক্তি পায় ২০১৬ সালের ১৩ ফেব্রুয়ারি। বর্তমানে রিয়াজকে চলচ্চিত্রে দেখা না গেলেও চলচ্চিত্রের বিভিন্ন কর্মকান্ডে পাওয়া যাচ্ছে। এমনকি চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কাপ্রাপ্ত এই নায়ক। তবে রিয়াজের ব্যস্ততা এখন ছোটপর্দায়। ঈদকে কেন্দ্র করে যেসব নাটক নির্মিত হচ্ছে বেছে বেছে সেগুলোতে কাজ করছেন।

Tags: কৃষ্ণপক্ষনায়ক রিয়াজরোজালিড বিনোদন
Previous Post

‘আমি আঁধারে থাকি’ বই পর্যালোচনা

Next Post

নেতাকর্মীদের রাজপথে আন্দোলন-সংগ্রামের প্রস্তুতি নিতে বললেন মির্জা ফখরুল

Next Post

নেতাকর্মীদের রাজপথে আন্দোলন-সংগ্রামের প্রস্তুতি নিতে বললেন মির্জা ফখরুল

বিএনপি

এতিম এবং আলেমদের সম্মানে বিএনপির ইফতার আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT