চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১২ ঘণ্টা বন্ধ থাকার পর মহাখালী থেকে বাস চলাচল শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:24 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2018
in বাংলাদেশ
A A
সড়ক পরিবহন আইন-বাস চলাচল বন্ধ

শ্রমিক লাঞ্ছনার প্রতিবাদে টানা ১২ ঘণ্টা বন্ধ থাকার পর মহাখালী আন্তঃজেলা টার্মিনাল থেকে সারাদেশে আবার চালু হয়েছে বাস চলাচল।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে পাশের একটি তেলের পাম্প থেকে নেত্রকোনার নিশিতা পরিবহন তেল নিতে যায়। সে সময় সেখানে দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবককে হর্ন দিয়ে সরে যেতে বললে তখন তারা ক্ষিপ্ত হয়ে বাসের চালক, সুপারভাইজার ও হেলপারকে মারধর করে।

ঢাকা উত্তর মহানগর পুলিশের মহাখালী জোনের সহকারী কমিশনার আশরাফ উল্লাহ জানিয়েছেন, সোমবার রাতে বাসের হর্ন বাজানোকে কেন্দ্র করে ওই পরিবহনের চালককে মারধর করে স্থানীয়রা। এর সূত্র ধরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পরিবহন শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এই সংঘর্ষের জেরে রাত থেকেই বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা মহাখালী টার্মিনালের সামনের সড়ক অবরোধ করে রাখে। বাস টার্মিনালের উত্তর পাশের সড়কের দুই লেনই অবরোধ করে তারা। এর ফলে মঙ্গলবার বেলা সোয়া ১১টা পর্যন্ত ওই রুটে বাস চলাচল বন্ধ থাকে।

রাস্তায় সারারাত গাড়ি চলাচল বন্ধ থাকায় যানজট গাজীপুর পর্যন্ত গিয়ে ঠেকে। টাঙ্গাইল ও ময়মনসিংহ রুটেও একই অবস্থা দেখা দেয়।

সোমবার রাত সোয়া ১২টার দিকে সমঝোতার ভিত্তিতে ঘটনাটি মিটমাট হওয়ার পর যান চলাচল আবার শুরু হয় বলে জানান বনানী থানার ওসি ফরমান আলী।

কিন্তু মঙ্গলবার সকালেও যান চলাচল স্বাভাবিক না হয়ে বরং সকালে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়া হয় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে। এতে বাস চলাচল না করায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। গন্তব্যে যেতে না পেরে অনেকে বাসায় ফিরে গেছেন।

আবার যান চলাচল শুরু হওয়ায় শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছে পুলিশ।

Tags: বাস চলাচল বন্ধমহাখালীমহাখালী বাস টার্মিনালসেমি লিড
Previous Post

তারিখ বদলে বিএনপির সমাবেশ শনিবার

Next Post

বিশ্ব ক্রিকেটের সদর দপ্তরে

Next Post

বিশ্ব ক্রিকেটের সদর দপ্তরে

বিজিবি

অটোরিকশা স্ট্যান্ডে ঢুকে পড়ল ট্রাক, নিহত ৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT