চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১১ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:57 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2021
in - সেমি লিড, পরিবেশ
A A
নিম্নাঞ্চলে বন্যার কারণে মানুষ পানিতে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উজানে মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত থাকায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা অববাহিকায় বিভিন্ন নদ-নদীর পানি বাড়ার ফলে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর ও শরীয়তপুর জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 

বন্যাকবলিত এসব জেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি বরাদ্দ অনুসারে বন্যার্তদের মাঝে নগদ অর্থসহ ত্রাণ সরবরাহ কার্যক্রম অব্যাহত রয়েছে।

বুধবার সকাল ৯টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পাওয়া তথ্যের ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বুলেটিনে আজ জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা অববাহিকায় বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এছাড়া আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা, ধলেশ^রী ও আত্রাইসহ দু’টি অববাহিকার প্রধান নদ-নদীর পানি ১৯টি স্থানে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

অপরদিকে কুশিয়ারা ছাড়া মেঘনা অববাহিকার অন্যান্য নদ-নদীর পানি কমতে শুরু করেছে। আগামী ২৪ ঘণ্টায় এ অববাহিকার নদ-নদীগুলোর পানি-হ্রাসের এই প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নিয়মিত পর্যবেক্ষাণাধীন ১০৯টি পানি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে (বুধবার সকাল ৯টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায়) সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী ৬৮টি পয়েন্টে পানি বেড়েছে ও কমেছে ৪০টিতে এবং ১টিতে পানি অপরিবর্তিত ছিল।

Tags: বন্যা পরিস্থিতির অবনতিবৃষ্টিপাত
Previous Post

গবাদিপশুর ওষুধে বিলুপ্তির পথে শকুন

Next Post

‘নিউ নরমাল থ্রু মাই আইজ’ আলোকচিত্র প্রদর্শনী শুরু

Next Post
চ্যানেল আই অনলাইন নিউ নরমাল থ্রু মাই আইজ আলোকচিত্র প্রদর্শনী, EMK Center-এ।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নিউ নরমাল থ্রু মাই আইজ’ আলোকচিত্র প্রদর্শনী শুরু

চট্টগ্রামে জনসমাগম ও পুলিশি তৎপরতা, সংঘর্ষের আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, আটক ৭

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT