চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ নাগরিককে হুমকির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

নুসরাত শারমিন by নুসরাত শারমিন
2:09 পূর্বাহ্ন 24, মে 2015
in অন্যান্য, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এবং ড. মুহাম্মদ জাফর ইকবালসহ ১০ বিশিষ্ট নাগরিককে জঙ্গি সংগঠন থেকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

হুমকির তালিকায় ১০ বিশিষ্ট নাগরিকের মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অারেফিন সিদ্দিক এবং কাবেরী গায়েনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট তিনজন শিক্ষক রয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধনে সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন ড. আখতার সুলতানা বলেন, এই ধর্মনিরপেক্ষ দেশে সবাই মিলে মিশে থাকবে, এটাই বাংলাদেশের প্রকৃত সৌন্দর্য্য। হুমকিদাতা থেকে শুরু করে ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তার করে করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে জঙ্গিরা আরো বিস্তৃত হবে।

সংগঠনটির সভাপতি ও টিএসসির পরিচালক আলমগীর হোসেনের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক স্বপন কুমার।

জঙ্গিদের হাতে আগে নিহতের ঘটনার বিচার না হওয়াতেই জঙ্গিরা সাহস পাচ্ছে উল্লেখ করে ঢা.বি. শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাকসুদ কামাল বলেন, এই হুমকির কিছুদিন আগে বেশ কয়েকজন অসাম্প্রদায়িক ও মুক্তমনের মানুষকে হত্যা করা হয়েছে। ওইসব হত্যার এখনো বিচার হয়নি, সেজন্যই তারা দেশের বিশিষ্টজনদের হত্যার পরিকল্পনা করার সাহস পাচ্ছে।

আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষক সমিতির সভাপতি ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমরা আগেও অনেক প্রতিবাদ জানিয়েছি। কিন্তু তার কোনো প্রতিফলন দেখা যায় না। দেশের পুলিশ, র‍্যাবকে আধুনিক অস্ত্র ও প্রশিক্ষণ দেয়া হলেও সেই আধুনিকতার কোনো প্রমাণ দেখা যাচ্ছে না। একটির পর একটি ঘটনা ঘটিয়ে পার পেয়ে যাচ্ছে জঙ্গিরা। হুমকিদাতাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে বলেন তিনি।
হত্যার হুমকিকে কালো অধ্যায় উল্লেখ করে অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ১০ জন প্রগতিশীল ও মুক্ত চিন্তার মানুষকে দেয়া প্রাণনাশের হুমকি একটি কালো অধ্যায়কে নির্দেশ করছে। ইসলাম ও ধর্মের শত্রু বা নাস্তিক নাম দিয়ে বিশিষ্ট মানুষদের মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছে। দেশের পুলিশ, গোয়েন্দা বাহিনী কেনো নিশ্চুপ ভূমিকা পালন করছে তা বুঝতে পারছি না।
মানব বন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনএর সদস্যরা।

Tags: কাবেরী গায়েনঢাকা বিশ্ববিদ্যালয়দশ বিশিষ্ট নাগরিক
Previous Post

সুস্থ হয়ে উঠছেন গণধর্ষণের শিকার গারো মেয়েটি

Next Post

বিসিএল শেষ রাউন্ডের প্রথম দিন

Next Post

বিসিএল শেষ রাউন্ডের প্রথম দিন

বিসিএল শেষ রাউন্ডের প্রথম দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT