চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ টাকায় বাজার পেলো ১০০ অসহায় পরিবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:48 অপরাহ্ন 27, জুন 2020
in বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র ১০ টাকার বিনিময়ে প্রয়োজনীয় বাজার পেয়েছে ১০০টি অসহায় পরিবার। ঢাকা জেলার কেরাণীগঞ্জ উপজেলার ঘাটারচর এলাকায় করোনাভাইরাসের এই সময়ে বিপাকে পড়া পরিবারগুলোর জন্য প্রচেষ্টা শান্তি সংঘ আয়োজন করেছে এমন বাজারের।

অসহায় পরিবারগুলো ১০ টাকার বিনিময়ে পাওয়া বাজারের মধ্যে ছিলো ১ কেজি আটা, ১ কেজি চাল, ১ প্যাকেট নুডলস, দুটি ডিম ও ১ প্যাকেট বিস্কুট। শাক-সবজির মধ্যে ছিল, ১ পিস মিষ্টি কুমড়া, আধা কেজি ঢেঁড়স, ১ আটি পুই শাক, শাপলা ১ আটি ও ‍দুটি লেবু।

সংগঠনটির একক প্রচেষ্টায় শুক্রবার ঘাটারচরের ওলামানগর ন্যাশনাল উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে এই বাজার আয়োজন করা হয়েছিল।

করোনাভাইরাসের প্রকোপে কর্মহীন হয়ে পড়া এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে নাম মাত্র মূল্যে খাদ্যসামগ্রী সরবরাহ করে প্রচেষ্টা শান্তি সংঘ। দুস্থ ও সুবিধাবঞ্চিত ছাড়াও বেশ কয়েকটি নিম্ন মধ্যবিত্ত পরিবারও সহায়তা নিয়েছে। মানুষ যাতে ত্রাণ সামগ্রী না ভাবে, তাই মাত্র ১০ টাকার বিনিময়ে এই আয়োজন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রবিউল আলম হাসিব বলেন, লকডাউন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কেরাণীগঞ্জের বিভিন্ন প্রান্তে আমরা মানুষের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছি। আজকের আয়োজনটি সম্পূর্ণ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজন করেছি। সবার সহযোগিতা পেলে এমন আরও আয়োজন অব্যাহত রাখতে চাই।

প্রচেষ্টা শান্তি সংঘের সহ-সভাপতি কাউসারুজ্জামান রনি বলেন, চার মাস ধরে সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি করা হয়েছে। খাদ্য সামগ্রী ছাড়াও বিনামূল্যে মাস্ক, সাবানসহ সুরক্ষা সামগ্রী বিতরণ করেছি। শুরুতে অনেকেই এগিয়ে এসেছিলেন। যাদের মাধ্যমে আমরা একটি ফান্ড গঠন করেছিলাম। আজকের ইভেন্টে ব্যাপক সাড়া পেয়েছি। আপাতত আমাদের ফান্ড কমে এসেছে। মানুষের কল্যাণে আমাদের সঙ্গে যদি কেউ সম্পৃক্ত হতে চান তাহলে তাদের স্বাগত জানাই। ইচ্ছা আছে সপ্তাহে একদিন করে এমন নাম মাত্র মূল্যে খাদ্য সামগ্রীর বাজার আয়োজন করার।

সংগঠনের কর্মকর্তাদের পক্ষ থেকে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। কাউসারুজ্জামান রনি বলেন, প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে। প্রয়োজন ছাড়া বাইরে বের না হয়ে ঘরে থাকুন। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে থাকুন।

Tags: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসবাজার
Previous Post

বীর মুক্তিযোদ্ধা গোলাম সরওয়ার’এর ৩য় মৃত্যু বার্ষিকী

Next Post

ডেভিস ও ফেড কাপ ২০২১’এ চলে গেল

Next Post
টেনিস কোর্টে প্রস্তুতি নিচ্ছে খেলোয়াড়রা, দর্শক আসন খালি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেভিস ও ফেড কাপ ২০২১’এ চলে গেল

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা ভিসা নিষিদ্ধের ঘোষণা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনা কর্মকর্তাদের ভিসা নিষিদ্ধ করলো যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT