চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ জনের সেভিয়াকেও হারাতে পারেনি বার্সা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:41 পূর্বাহ্ন 22, ডিসেম্বর 2021
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ফুটবল দল খেলায় জয় লাভ করছে, খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুঃসময় সহজে পিছু ছাড়ছে না বার্সেলোনার। টানা তিন ম্যাচে জয়হীন থাকার ক্ষতে প্রলেপ হয়ে এসেছিল যে জয়, তার পরের ম্যাচেই হোঁচট। ৬৪ মিনিটে ১০ জনের হয়ে পড়া সেভিয়ার বিপক্ষেও লা লিগায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে জাভি হার্নান্দেজের শিষ্যরা।

সেভিয়ার মাঠ রামন সানচেজে মঙ্গলবার রাতে নেমেছিল বার্সা। ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে। বল দখলে আধিপত্য রাখলেও জয়ের দেখা পায়নি স্প্যানিশ জায়ান্টরা।

লিগে ১৮ ম্যাচে সমান সাত জয়-ড্রয়ের কল্যাণে বার্সার পয়েন্ট ২৮, টেবিলে তাদের অবস্থান সাতে। সমান ম্যাচে ১১টিতে জয় ও পাঁচ ড্রয়ে দ্বিতীয় অবস্থানে সেভিয়া, পয়েন্ট ৩৮। ৪৩ পয়েন্ট নিয়ে টেবিল টপার রিয়াল মাদ্রিদ।

একের পর এক আক্রমণ প্রতিহত করেছেন স্বাগতিক গোলরক্ষক ইয়াসিনে বৌনো। পাল্টা আক্রমণে রাফা মির ২২ মিনিটে বার্সার জালে বল জড়ান। অফ-সাইডের বাঁশিতে সে যাত্রায় রক্ষা পায় বার্সা।

ম্যাচের ৩২ মিনিটে আর রক্ষা হয়নি। ইভান রাকিটিচের ক্রসে বুদ্ধিদীপ্ত ফিনিশিংয়ে বার্সার জালে বল পাঠান আলেজান্দ্রো গোমেজ।

পাল্টা আক্রমণ অব্যাহত রাখে বার্সা। বিরতির ঠিক আগ মুহূর্তে তুলে নেয় গোলও। উসমানে ডেম্বেলের বাড়ানো বলে অনেকটা লাফিয়ে হেডে অতিথিদের সমতায় এনে দেন ডিফেন্ডার রোনাল আরৌজ।

মধ্যবিরতি থেকে ফিরে সমানতালে লড়েছে দুদলই। ৬৪ মিনিটে মেজাজ হারান স্বাগতিক ডিফেন্ডার জুলেস কৌন্ডে। বার্সার আলবার মুখে হাত দিয়ে বল মেরে বসেন। রেফারি লাল কার্ড দেখাতে সময় নেননি। ১০ জনের দলে পরিণত হয় সেভিয়া।

প্রতিপক্ষের একজন কম, সুযোগটা কাজে লাগাতে পারেনি জাভির দল। গোল করার মতো সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত সমতায় মাঠ ছাড়তে হয়েছে।

Tags: জাভিবার্সেলোনালা লিগালিড স্পোর্টসসেভিয়া
Previous Post

ইউরোপে করোনার আরেকটি ঢেউ আসছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

Next Post

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবলের সময়-সূচি

Next Post
বিশ্ব চ্যাম্পিয়ন ট্রফি দুটি, সোনালী ও রৌপ্য রঙের, পৃষ্ঠায় উজ্জ্বল. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবলের সময়-সূচি

66 মিলিয়ন বছরের পুরনো ডাইনোসর ভ্রূণের ফসিল, চীনে আবিষ্কৃত. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে মিললো ৬৬ মিলিয়ন বছরের পুরনো ডাইনোসরের ভ্রূণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT