চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ জনের দল নিয়েও রিয়ালের এল-ক্লাসিকো জয়

আদিল আহমেদ by আদিল আহমেদ
4:34 পূর্বাহ্ন 03, এপ্রিল 2016
in স্পোর্টস
A A

বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে এল ক্লাসিকোতে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ১০ জনের দল হয়েও ক্রিস্টিয়ানো রোনালদোর নৈপুণ্যে ২০১২ সালের পর বার্সার মাঠ থেকে জয় পেল জিনেদিন জিদানের দল। এতে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সার বিপক্ষে ব্যবধান কমলেও পয়েন্ট টেবিলের তিনেই রিয়াল মাদ্রিদ।

ইউরোপিয়ান ফুটবলের নান্দনিক মহারণ স্প্যানিশ এল ক্লাসিকো দেখতে ছিলো বিশ্বের কোটি ফুটবল ভক্তদের রাত জেগে অপেক্ষা। খেলা শুরুর আগে বার্সার প্রয়াত কোচ ও ফুটবলার ইয়োহান ক্রুইফকে সম্মান জানিয়ে দুই দলের নীরবতা পালন।

সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগের হারের ক্ষত নিয়েই বার্সার মাঠ ন্যু ক্যাম্পে নামে রিয়াল। শুরু থেকেই আক্রমণাত্মক বার্সার মেসি-নেইমার-সুয়ারেজ ত্রয়ী। খেলার প্রথমার্ধে গোল করার সুযোগ পেয়েও রিয়াল গোলকিপার কেইলর নাভাসের প্রচেষ্টায় জাল ভেদে ব্যর্থ এমএনএস-এর আক্রমণ। 

প্রথমার্ধ গোল শূন্য থাকায় দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দল।  সুযোগটা প্রথমে কাজে লাগান কাতালানরা। ৫৬ মিনিটে ইভান রাকিটিচের কর্নার থেকে বার্সাকে লিড এনে দেন জোরার্ড পিকে।

গোলের আনন্দে স্বাগতিকদের বেশি সময় ভাসতে দেননি করিম বেনজেমা। মাত্র ৭ মিনিটের ব্যবধানে অসাধারণ দক্ষতায় রিয়ালকে সমতায় ফেরান এই ফরাসি স্ট্রাইকার।

৮০ মিনিটে ওয়েলস ফরোয়ার্ড গ্যারেথ বেল বার্সার জালে বল জরালেও, ফাউলের কারণে গোলবঞ্চিত হয় রিয়াল। আর ৮৩ মিনিটে ডিফেন্ডার রামোস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় লস ব্লাঙ্কোরা।

কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর জাদু তখনও বাকি। বেলের সহায়তায় জয় সূচক গেলটি করে বার্সার সমর্থকদের স্তব্ধ করে দেন রোনালদো।

রিয়াল মাদ্রিদের সাবেক ৫ কোচ যা পারেননি উদ্ধোধনী এল-ক্লাসিকোকো তাই করে স্বরণীয় করে রাখলেন কোচ জিনেদিন জিদান। আর বার্সার লিওনেল মেসির ৫০০ গোলের রেকর্ডের জন্যও অপেক্ষার পালা পরের ম্যাচ পর্যন্ত।

Tags: এল-ক্লাসিকোলা লিগা
Previous Post

আজারবাইজানে নৃশংস সংঘাতে নিহত ৩০

Next Post

ইংলিশ লিগের তিন জায়ান্টের গোল উৎসব

Next Post

ইংলিশ লিগের তিন জায়ান্টের গোল উৎসব

তুরস্কে বোমা হামলায় ছয় সেনা-পুলিশের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT