চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ ছবিতে রাশেদ মামুন অপু, ৯টিতেই ‘ভিলেন’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:20 অপরাহ্ন 09, ডিসেম্বর 2020
in বিনোদন
A A
রাশেদ মামুন অপু বিভিন্ন ছবি, ক্যামেরার সামনে ও পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইনে স্নাতক ও স্নাতকোত্তর করলেও থিয়েটারে যুক্ত ছিলেন রাশেদ মামুন অপু। মোটা অংকের সম্মানীর কর্পোরেট চাকরী ছেড়ে নিয়মিত হন ছোটপর্দায়। অল্পদিনে নানামাত্রিক চরিত্র দিয়ে তিনি ড্রয়িং রুমের দর্শকদের প্রিয় অভিনেতা হয়ে ওঠেন। বর্তমানে ছোটপর্দা ছাপিয়ে বড়পর্দায় ব্যস্ততা বেড়েছে তার। এ অভিনেতার ঝুলিতে বর্তমানে ১০টি সিনেমা!

চ্যানেল আই অনলাইনের সঙ্গে রাশেদ অপু জানান, তার অভিনীত ১০টি ছবির মধ্যে অর্ধেকের বেশি রয়েছে মুক্তির অপেক্ষায়। বাকিগুলোর শুটিং চলছে।

নতুন ছবি ‘মুক্তি’র কাজ শুরু করবেন জানুয়ারি থেকে। যোগ করে তিনি জানালেন মজার তথ্য। এ অভিনেতা বললেন, ‘১০ সিনেমার মধ্যে ৯ টিতেই ‘ভিলেন’ এর চরিত্রে অভিনয় করছি। যে কটা কাজ করছি পরিচালকরা পারফর্মেন্স দেখেই ডেকেছেন।’

নোমান রবিনের ‘কমন জেন্ডার’ ছবিতে প্রথম অভিনয় করেছিলেন রাশেদ মামুন অপু। পরে নিয়মিত ছিলেন নাটকে।

২০১৮ সালে নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত ‘গাঙচিল’ ছবির মাধ্যমে আবার বড়পর্দায় যাত্রা শুরু করেন অপু। তার হাতে থাকা ১০টি সিনেমা হচ্ছে অনন্য মামুনের ‘নবাব এলএল.বি, সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের ‘মিশন এক্সট্রিম’, সৈকত নাসিরের ‘বর্ডার’, মীর সাব্বিরের ‘রাত জাগা ফুল’, রায়হান রাফীর ‘পরাণ’, ‘জানোয়ার’, ‘দামাল’ ও নেয়ামূলের ‘গাঙচিল’।

এছাড়া ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ ও ইফতেখার শুভর ‘মুখোশ’ নামে দুটি ছবির শুটিং এখনও শুরু করেননি রাশেদ অপু।

তিনি বলেন, শুধুমাত্র ‘রাত জাগা ফুল’ ছাড়া বাকি সব ছবিতে নেগেটিভ চরিত্রে কাজ করছি। মুক্তির অপেক্ষায় রয়েছে বেশিরভাগ ছবি। আমার অপেক্ষা যেন শেষ হচ্ছে না। ছবিগুলো মুক্তি পেলে হয়তো মানুষ বুঝতে পারবে কতটুকু চেষ্টা করেছি। চরিত্রগুলো নেতিবাচক হলেও বৈচিত্র থাকছে। তবে আমি চরিত্রগুলো নিয়ে পুরোপুরি তৃপ্তির কথা বলতে চাইনা। যেদিন পুরো তৃপ্তি আসবে সেদিন থেকে হয়তো প্রকৃত অভিনয় আসবে না। তবে কাজগুলো দেখলে মানুষ অভিনয়ে হয়তো সন্তুষ্ট হবে।

যে ছবিগুলোর শুটিং করেছেন সবগুলোই চ্যালেঞ্জিং এবং অ্যাডভেঞ্চারাস জার্নি হিসেবে উল্লেখ করে রাশেদ অপু বলেন, সবে তো জার্নি শুরু করলাম। এখনই পূর্ণ তৃপ্তি পেতে চাই না। নবাব এলএলবি, বর্ডার, জানোয়ার, দামাল ছবিগুলোর জন্য বাড়তি প্রস্তুতি নিতে হয়েছে। সর্বশেষ ৭ টি ছবিতে আমার কথা ভেবেই চরিত্র গোছানো হয়েছে। রাফীর সঙ্গে তিনটি কাজ করলাম। ৯ দিন ‘দামাল’ এর শুটিং করে ফিরেছি। সে বরাবরই তার কাজে আমাকে স্পেস দিচ্ছে। মনে প্রাণে চাচ্ছি কাজগুলো রিলিজ হোক।

Tags: গাঙচিলজানোয়ারনবাব এলএলবিভিলেনমিশন এক্সট্রিমমীর সাব্বিরমুখোশরাত জাগা ফুলরায়হান রাফীরাশেদ অপুরাশেদ মামুন অপুলিড বিনোদনশাকিব খান
Previous Post

ভারত থেকে আরও ৫০ হাজার টন চাল কিনছে সরকার

Next Post

বিজয়ের মাসে কেন এই অশনি সংকেত?

Next Post
নিউইয়র্কে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয়ের মাসে কেন এই অশনি সংকেত?

নারী নিপীড়নের প্রতিবাদে দুইজনের মুখোমুখি প্রতিবাদী নারী ও পুরুষের silhouette. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্যাতনের শিকার নারী হৃদরোগ বিশেষজ্ঞ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT