চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ গোলের ম্যাচে বার্সাকে যেন ‘ফুটবল শেখাল’ বায়ার্ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:01 পূর্বাহ্ন 15, আগস্ট 2020
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা খেলোয়াড়ের মনোভাব, ম্যাচের পর মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্তুগালের লিসবনে বার্সেলোনাকে ৮–২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। দুটি করে গোল করেছেন থমাস মুলার ও ফিলিপে কৌতিনহো। এক গোল করে এসেছে সার্জি গানাব্রে, রবার্ট লেভানডোভস্কি, ইভান পেরিসিচ ও জোশুয়া কিমিচের থেকে।

চতুর্থ কোয়ার্টারে শনিবার রাতে ম্যানচেস্টার সিটি ও অলিম্পিক লিওঁর মধ্যকার বিজয়ীকে সেরা চারে প্রতিপক্ষ পাবে বায়ার্ন। সেমির আরেক ম্যাচের দুই প্রতিপক্ষ ঠিক হয়ে গেছে, যাতে ফাইনালের টিকেট পেতে লড়বে পিএসজি ও লেইপজিগ।

প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথম কোনো দল হিসেবে নকআউটে ৮ গোলের কীর্তি গড়ল বাভারিয়ানরা। ১৯৯০-৯১ মৌসুমে রিয়াল মাদ্রিদ এক ম্যাচে ৯ গোল দিয়েছিল প্রতিপক্ষকে, তখন টুর্নামেন্ট হতো ইউরোপিয়ান কাপ নামে।

দুঃস্বপ্নের রাতে ৭৫ বছর আগের স্মৃতি ফিরিয়েছে বার্সা। ১৯৪৬ সালে কোপা ডেল রেতে স্প্যানিশ ক্লাব সেভিয়ার বিপক্ষে ৮ গোল হজম করেছিল কাতালানরা। তারপর শুক্রবার রাতে আবারও। আর ১৯৫১ সালের পর প্রথমবার ৬ গোলের পার্থক্যে হারল ন্যু ক্যাম্পের দলটি।

শুক্রবার রাতে এক লেগের তৃতীয় কোয়ার্টারে চতুর্থ মিনিটেই লিড নেয় বায়ার্ন। পেরিসিচ-লেভানডোভস্কি বল দেয়া-নেয়া করে মুলারের দিকে ঠেলে দিতেই খাতা খুলতে ভুল করেননি জার্মান ফরোয়ার্ড।

তিন মিনিট পরই অবশ্য সমতায় ফেরে বার্সেলোনা, প্রতিপক্ষের করা গোলে, ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের শট থেকে যখন দলের জাল নিরাপদ রাখার চেষ্টায় বায়ার্নের ডেভিড আলাবা বল নিজেদের জালেই জড়িয়ে দেন।

ম্যাচের ২২ মিনিটে ফের লিড নেয় বায়ার্ন। গানাব্রের বাড়ানো বলে জাল খুঁজে নেন পেরিসিচ। পাঁচ মিনিট পর গানাব্রে নিজেই স্কোরার। তার চার মিনিট পর জালের দেখা পেয়ে নিজের দ্বিতীয় গোলটি আনেন মুলার।

একহালি খেয়ে হাঁপাতে হাঁপাতে বিরতিতে যায় বার্সা। ফিরে হজম করে আরেক হালি গোল। ম্যাচের ৫৭ মিনিটে দ্বিতীয়ার্ধের প্রথম গোলের দেখা পায় অবশ্য বার্সেলোনাই। আলবার বানিয়ে দেয়া বলে লুইস সুয়ারেজ ব্যবধান কমান। ওই শেষ। তারপর ফের নাস্তানাবুদ হওয়ার শুরু কিকে সেতিয়েনের দলের।

সুয়ারেজের গোলের তিন মিনিট পর কিমিচ আবারও বায়ার্নের ব্যবধান বাড়ান। ৮২ মিনিটে জাল খুঁজে নেন দারুণ ফর্মে থাকা লেভানডোভস্কি। কৌতিনহোর বানিয়ে দেয়া বলে। চলতি আসরে পোলিশ তারকার ১৪তম চ্যাম্পিয়ন্স লিগ গোল।

লেভার পর স্কোরশিটে নাম তোলেন কৌতিনহো। সেটিও দু-দুবার। ম্যাচের ৮৫ মিনিটে প্রথম ও ৮৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন বার্সার ছেলে কৌতি, এখন ন্যু ক্যাম্প থেকে ধারে বায়ার্নে খেলছেন ব্রাজিলিয়ান।

Tags: কোয়ার্টারকৌতিনহোচ্যাম্পিয়ন্স লিগবায়ার্নবার্সামুলারমেসিলিড স্পোর্টসলেভানডোভস্কি
Previous Post

১৫ আগস্ট হত্যাযজ্ঞ থেকে বেঁচে যাওয়ার পর একেকটা দিন ছিল মৃত্যুর সমান (শেষপর্ব)

Next Post

জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঘাতকের বুলেটে রক্তাক্ত জাতির পিতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT