চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০১-এ সত্যজিৎ, দু’ বছর পর খুলেছে রায়বাড়ির দরজা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:38 অপরাহ্ন 02, মে 2022
in বিনোদন
A A
বই পড়ছেন সত্যজিৎ রায়, পেপার ও পাইপ হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের আজ জন্মদিন ১০১ এ পা দিলেন ‘পথের পাঁচালী’-র স্রষ্টা। জন্মবার্ষিকীতে আবারও জনসাধারণের জন্য খুলেছে রায়বাড়ি।

প্রতি বছরই সত্যজিৎ রায়ের জন্মদিনে রায়বাড়িতে তার গুণমুগ্ধরা যান। তবে ২০২০ সালে করোনা মহামারীতে যখন বিশ্ব থমকে গিয়েছিল, তখন সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য বিশপ লেফ্রয় রোডের বাড়ির দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন সন্দীপ রায়। সেইবার একেবারে ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রায়বাড়িতে। সত্যজিৎ রায়ের পুত্রবধূ ললিতা রায় এবং নাতি সৌরদীপ রায় ফুল দিয়ে নির্মাতার ছবি সাজিয়েছিলেন। প্রতিবারের মতো পরিচালকের প্রিয় পদ রান্না করা হয়েছিল। তবে বর্তমানে কোভিড পরিস্থিতি আগের চেয়ে ভালো হওয়ায় আবারও রায়বাড়ির দরজা খোলার সিদ্ধান্ত নিয়েছে রায় পরিবার। ভক্তদের জন্য সেজে উঠেছে রায়বাড়ি।

ভারতীয় গণমাধ্যম এই সময়কে সন্দীপ রায় বলেন, “রবিবার বাবার ১০০ বছর পূর্ণ হয়েছে। আজ উনি ১০১ এ পা দিলেন। আমরা তো গত দু’ বছর প্যান্ডেমিকের কারণে কিছু করতে পারিনি। তবে এ বছর আলাদা করে কোনও পরিকল্পনা নেই আমাদের। আগে যেমন লোকজন আসতেন সেরকমই আসবেন। আমরা সেইভাবেই প্রস্তুত হয়েছি আরকি। আলাদা করে তো কাউকে নিমন্ত্রণ করা হয় না। যারা আসেন, তারাই আসবেন। কতজন আসেন সেটা বোঝা যাবে আজ। কোভিড বিধি তো মানতেই হবে। অবশ্যই তা মানা উচিত। সবটা মেনেই আমরা অনুষ্ঠানের আয়োজন করেছি।”

৩৭টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র, প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে বাঙালির মননে এখনও অম্লান সত্যজিৎ রায়। ১৯৯২ সালের ২৩ এপ্রিল প্রয়াত হন এই কিংবদন্তী নির্মাতা।

Tags: পথের পাঁচালীলিড বিনোদনসত্যজিৎ রায়
Previous Post

চাঁদপুরসহ কয়েকটি স্থানে ঈদ উদযাপন

Next Post

দুই বছর পর খুলল নিউজিল্যান্ডের দ্বার

Next Post
নতুন স্বাভাবিকের জন্য বিমানবন্দরে স্বাস্থ্যবিধি মানছেন যাত্রীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই বছর পর খুলল নিউজিল্যান্ডের দ্বার

সেনাপ্রধানের ঈদ উপহার বিতরণে দুঃস্থ ও দরিদ্র পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুস্থ ও দরিদ্র পরিবারে সেনাপ্রধানের ঈদ উপহার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT