চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হয়ে গেল শবনম ফারিয়ার গায়ে হলুদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:51 অপরাহ্ন 27, জানুয়ারি 2019
in বিনোদন
A A

জমকালো আয়োজন ও তারকার সমাগমে হয়ে গেল অভিনেত্রী শবনম ফারিয়ার গায়ে হলুদ। গতকাল (শনিবার) রাতে গুলশানের ইমানুয়েল কনভেনশন হলে ফারিয়ার গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। ফারিয়ার গায়ে হলুদ এর সঙ্গে মেহেদী উৎসবও অনুষ্ঠিত হয়। হলুদে নেমেছিল তারার ঢল।

হলুদের সাজে শবনম ফারিয়া

ফারিয়া ও তার স্বামীকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন জয়া আহসান, কোনাল, টয়া, সাফা কবির, তৌসিফ মাহবুব, পারসা ইভানা, নাঈম, নাদিয়া, মিশু সাব্বির, বিজরি, রুনা খান, তিশা, নির্মাতা বান্নাহ, অনম বিশ্বাস, চয়নিকা চৌধুরী, মেহের আফরোজ শাওন।

অপু-ফারিয়াকে ঘিরে সেলফিতে তিশা, ভাবনা, বিজরী, নাঈম, ইরফান সাজ্জাদ, ইমতু, রাজ, চয়নিকা চৌধুরীসহ অনেকে

আরও ছিলেন ইমতু রাতিশ, শরিফুল রাজ, সামিহা, ফারহানা নিশো, মৌসুমি নাগ, তানভীন সুইটি, ভাবনা, কণ্ঠশিল্পী তপু, মারিয়া নূর, তানিয়া আহমেদ, তাসনোভা তিশা, নির্মাতা ইমরাউল রাফাত, ইরফান সাজ্জাদ,শেহতাজ, জেনিসহ আরও অনেক তারকা।

নাচ, গান, আড্ডায় মুখোর হয়ে ওঠে ফারিয়ার গায়ে হলুদের অনুষ্ঠান। তারকারা প্রত্যেকেই ফারিয়ার নতুন জীবনে শুভেচ্ছা জানান। হলুদে ফারিয়া ও তার স্বামী  হারুন অর রশিদ অপু ম্যাচিং করে পরেছিলেন ‘সি গ্রিন রঙ’র শাড়ী ও পাঞ্জবী। টিকলি ও ভারী গহনায় সেজেছিলেন ফারিয়া।

ফারিয়ার গায়ের মঞ্চে হলুদে কোনাল ও তার স্বামী মনজুর কাদের জিয়া

এর আগে ১৮ ডিসেম্বর রাতে নিজের ফেসবুকে ফারিয়া তার স্বামী হারুন অর রশিদ অপুর সঙ্গে দুটি ছবি প্রকাশ করেন। তখন ফারিয়া বলেছিলেন, কিছুদিন আগে আমাদের আকদ হয়েছে। সেখানে আমার এবং অপুর পরিবারের মানুষজন ছাড়া কেউ ছিল না।

জানিয়েছিলেন, আর আমাদের ছবি এখনি পাবলিক করতে চাইনি। চেয়েছিলাম বিবাহোত্তর সংবর্ধনার পর ছবিগুলো প্রকাশ করতে। কিন্তু আমাদের কিছু আত্মীয়-স্বজন ছবিগুলো ফেসবুকে দেয়ায় এবার নিজ থেকেই ছবিগুলো ফেসবুকে দিয়েছি।

শবনম ফারিয়ার স্বামী হারুন অর রশিদ অপু পেশায় একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক। বিয়েতে অপু এবং ফারিয়ার দুই পরিবারের পূর্ণ সমর্থন ছিল। তারা পরস্পরকে ভীষণ ভাবে পছন্দ করেন। তাদের এই ভালোবাসাকে প্রাধান্য দিয়েছে তাদের দুই পরিবার।

শবনম ফারিয়া বলেন, দু-বছর আগে অপুর সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু ওই সময় অপুর বাবা মারা যাওয়ার কারণে পিছিয়ে যায় বিয়ে। এক বছরের মাথায় আবার আমার বাবা মারা যান। এ কারণে দুই বছর পিছিয়ে যায় আমাদের বিয়ে।

ফারিয়ার আকদের ছবি

সবকিছু গুছিয়ে উঠে এখন বিয়ের আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। ফারিয়া জানান, পহেলা ফেব্রুয়ারি মিরপুর ক্যান্ট. এলাকার একটি কনভেশন সেন্টারে তার বিয়ের সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সেখানে সবাইকে তিনি আমন্ত্রণ করেছেন।

Tags: ইরফান সাজ্জাদতিশাতৌসিফ মাহবুবনাইম-নাদিয়ামুমতাহিনা চৌধুরী টয়ালিড বিনোদনশবনম ফারিয়াসাফা কবিরসোমনুর মনির কোনাল
Previous Post

পিয়াল হাসানের ‘জন্মদাত্রী’

Next Post

ওয়াহিদুল হক: সাংস্কৃতিক জাগরণের অগ্রপথিক

Next Post
ওয়াহিদুল হক

ওয়াহিদুল হক: সাংস্কৃতিক জাগরণের অগ্রপথিক

সাবেক সংসদ সদস্য নুরুল আলম চৌধুরী আর নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT