চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যান্ড স্যানিটাইজারের গায়ে সতর্কতামূলক বিজ্ঞপ্তি যুক্তের নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:39 অপরাহ্ন 29, জুলাই 2020
in - সেমি লিড, আদালত
A A
ঢাকার হাইকোর্ট ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্য. Channel i News - চ্যানেল আই নিউজ

হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রেসহ এই জাতীয় দাহ্য পণ্যের গায়ে সতর্কতামূলক বিজ্ঞপ্তি যুক্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ ধরনের দাহ্য পণ্যের গায়ে সতর্কতামূলক বার্তা যুক্ত করতে নির্দেশনা চেয়ে ‘জাস্টিস ওয়াচ ফাউন্ডেশন’ এর পক্ষে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনের করা রিটের শুনানি নিয়ে বিচারপতি তারিক উল হাকিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেন।

আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তর, ওষুধ প্রশাসন অধিদপ্তর এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ আদালতে রিটের পক্ষে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন নিজেই শুনানি করেন। আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত ও সহকারী অ্যাটর্নি জেনারেল সায়েম মোহাম্মদ মুরাদ।

এর আগে গত ২১ জুলাই মধ্যরাতে রাজধানীর হাতিরপুল ইস্টার্ন প্লাজার পেছনের বাড়ির তৃতীয় তলার ভাড়া বাসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক রাজীব ভট্টাচার্য অগ্নিদগ্ধ হয়ে গত ২৮ জুলাই মারা গেছেন। আর তার স্ত্রী ডা. অনুসূয়া ভট্টাচার্যও অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনার রাতে বাসায় রাজীব একটি বড় বোতল থেকে হ্যান্ড স্যানিটাইজার ছোট বোতলে ঢালছিলেন। তখন বোতল থেকে স্যানিটাইজার পড়ে আগুনের সংস্পর্শে এলে রাজীবের শরীরে সে আগুন ধরে যায়। পরে তার স্ত্রী ডা. অনুসূয়া তাকে বাঁচাতে গেলে তিনিও দগ্ধ হন।

আজকের রিট আবেদনে এঘটনার বিষয়টি তুলে ধরা হয়।

Tags: হাইকোর্টহ্যান্ড স্যানিটাইজার
Previous Post

আবারও জঙ্গি হামলার শঙ্কা!

Next Post

শিক্ষা প্রতিষ্ঠানে ৩১ আগস্ট পর্যন্ত ছুটি বাড়লো

Next Post
এসএসসি পরীক্ষার জন্য ছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে বসে পরীক্ষা দিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষা প্রতিষ্ঠানে ৩১ আগস্ট পর্যন্ত ছুটি বাড়লো

সদরঘাটে ভাসমান অপরাধ ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাসমান অপরাধ ঠেকাতে সদরঘাটে নিশ্ছিদ্র নিরাপত্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT