চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যাজার্ডের রিয়াল ঝোঁকে ‘অসহায়’ চেলসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:12 অপরাহ্ন 10, এপ্রিল 2019
in ফুটবল, স্পোর্টস
A A

বেশ কয়েক মৌসুম ধরেই শোনা যাচ্ছিল চেলসির তারকা ফুটবলার এডেন হ্যাজার্ডকে দলে চায় রিয়াল মাদ্রিদ। কিন্তু বাস্তবে তা হয়নি। অন্যদিকে হ্যাজার্ড জানিয়েছিলেন রিয়ালে খেলা তার কাছে স্বপ্ন।

সেই হ্যাজার্ডকে এখরো নিজেদের প্রথম টার্গেট করে রেখেছে রিয়াল। ক্রিস্টিয়ানো রোনালদোর পরিবর্তে তারা কাউকে পায়নি। ফলে সেই লক্ষ্যে হ্যাজার্ডকে দলে নিতে তৎপর দ্বিতীয় দফায় কোচ হয়ে আসা জিনেদিন জিদান।

এই মুহূর্তে দারুণ ছন্দেই রয়েছেন বেলজিয়ান তারকা। লন্ডন ডার্বিতে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে একার দায়িত্বে দলকে জয় এনে দিয়েছেন। তবে শুধু মাঠের নয়, মাঠের বাইরেও তাকে নিয়ে রয়েছে খবর।

ইউরোপের সংবাদমাধ্যমে খবর অনুযায়ী, চেলসির সঙ্গে নতুন চুক্তি করবেন না হ্যাজার্ড। আগামী মৌসুমের শেষে তার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে চেলসির। লন্ডনের ক্লাবটি অবশ্য তাকে রাখতে বদ্ধপরিকর।

কিন্তু হ্যাজার্ড নিজের থেকে না থাকলে তাকে রাখার যে কোনো উপায় নেই তা ভালো করেই জানে চেলসি। কারণ আগামী মৌসুম শেষে হ্যাজার্ড ফ্রি ফুটবলার। ফলে সেক্ষেত্রে হ্যাজার্ড অন্য দলে যোগ দিলে কোনো ট্রান্সফার অর্থ পাবে না চেলসি। অন্যদিকে হ্যাজার্ডও না কি রিয়ালের দিকে এক পা বাড়িয়েই আছেন। কেন না, তিনি মনে তার বয়স এখন ২৮, রিয়ালে যোগ দেয়ার এটাই শেষ সুযোগ। যা তিনি হাতছাড়া করতে চান না। হ্যাজার্ডের এই রিয়াল ঝোঁকে রীতিমতো অসহায় চেলসি।

তাকে বিক্রি করলে লাভ যে চেলসিরই হবে তা বলার অপেক্ষা রাখে না। তার দর রয়েছে ১০কোটি পাউন্ড। কিন্তু এত অর্থে তাকে দলে নিতে রাজি নয় রিয়াল। যার কারণে লস ব্লাঙ্কোসদের সঙ্গে চুক্তি বিষয়ে কথা বলতে পারে চেলসি। কেন না চেলসি আগেই জানিয়েছিল, হ্যাজার্ডকে তারা ঘরোয়া লিগ তথা ইপিএলের কোনো ক্লাবের কাছে বিক্রি করবেন না।

Tags: এডেন হ্যাজার্ডচেলসিরিয়াললিড স্পোর্টস
Previous Post

অগ্নিদগ্ধ নুসরাতের মৃত্যু

Next Post

মামলা ‘আপসযোগ্য’ করতে আইনের ধারা সংশোধনের নির্দেশ

Next Post

মামলা ‘আপসযোগ্য’ করতে আইনের ধারা সংশোধনের নির্দেশ

ফাইল ফটো

বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে ১৪ জেলে নিখোঁজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT