চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যাক হয়েছে রুদ্রনীলের ইনস্টাগ্রাম, ৭৫ হাজারে বিক্রির চেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:51 অপরাহ্ন 21, এপ্রিল 2022
in বিনোদন
A A
রুদ্রনীলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্ক্রিনশট, হ্যাক হওয়ার বিষয়ে সতর্কতা. Channel i News - চ্যানেল আই নিউজ

হ্যাক হয়েছে অভিনেতা ও বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের ভ্যারিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট! শুধু তাই নয়, তার অ্যাকাউন্টটি ৭৫ হাজার রুপিতে হ্যাকাররা বিক্রির চেষ্টা করছে বলে জানিয়েছেন অভিনেতা স্বয়ং।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রুদ্রনীল। তারউপর গত কয়েক সপ্তাহ ধরে প্যারোডি কবিতার মাধ্যমে লাগাতার অনুব্রত মণ্ডল, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন রুদ্রনীল। স্বভাবতই সাম্প্রতিক সময়ে চর্চায় থেকেছেন এই টলি-অভিনেতা। এবার হ্যাকারদের পাল্লায় পড়লেন তিনি।

ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বুধবার রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার কথা জানান রুদ্রনীল। সঙ্গে বেশকিছু স্ক্রিন শট শেয়ার করেন। ফ্যানদের সতর্ক করে তিনি লেখেন, ‘বুধবার দুপুরে আমার ইনস্টাগ্রাম একাউন্ট হ্যাক হয়। কমপ্লেন করেছি। সূত্রে খবর পেলাম, ছবিও পেলাম যে ব্লু টিক ভেরিফায়েড একাউন্ট হ্যাকার ৭৫ হাজার টাকায় বিক্রি করারও চেষ্টা করছে। দেখা যাক কী হয়!সবাই সতর্ক থাকুন নিজের প্রোফাইল নিয়ে। অজানা কোন লিংকে ক্লিক করবেন না।’

তিনি আরও লেখেন, ‘বুধবার দুপুর ৩টার পর ইনস্টাগ্রাম একাউন্ট আমার নিয়ন্ত্রণে নেই। তাই কোন পোস্ট বা মেসেজ আমি করছি না। আমার একাউন্ট উদ্ধার করে আমার হাতে ফেরত দিলে জানাব’।

রুদ্রনীলের ইনস্টাগ্রাম পেজে বর্তমানে চোখ রাখলে দেখাচ্ছে রুদ্রনীল ঘোষের বদলে নাম দেখাচ্ছে নাঈম খান। এর বাইরে তার পেজে আর কোনও পরিবর্তন নেই।

যদিও রুদ্রনীল স্ট্যাটাসে জানিয়েছেন, “আমার নিজের করা আজ শেষ পোস্ট ছিল একজন শিল্পী আমার হাতে আমায় আঁকা ছবি গিফট করছেন। তার আগের দুটো ছবি ‘আমি আর আবির, স্বস্তিক সংকেত সিনেমায় আমার বৃদ্ধ লুক’ আমি আজ পোস্ট করিনি।”

Tags: অভিনেতাকলকাতারুদ্রনীলরুদ্রনীল ঘোষ
Previous Post

‘প্রজন্মের পর প্রজন্ম যাতে উন্নত জীবন পায় সেটাই সরকারের লক্ষ্য’

Next Post

শ্রীলঙ্কার পর বাংলাদেশের কাছে ঋণ চায় মালদ্বীপ

Next Post
শ্রীলঙ্কার পর বাংলাদেশের কাছে ঋণ চায় মালদ্বীপ. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার পর বাংলাদেশের কাছে ঋণ চায় মালদ্বীপ

রানী এলিজাবেথের ৯৬তম জন্মদিনে হস্তী ও ঘোড়ার সাথে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৯৬ বছরে রানী এলিজাবেথ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT