চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াইট হাউস ছাড়ার আভাস দিলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:06 পূর্বাহ্ন 27, নভেম্বর 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে হোয়াইট হাউস ছাড়ার আভাস দিলেন ডোনান্ড ট্রাম্প।  তিনি বলেছেন, যদি ইলেক্টোরাল কলেজের কাছে আনুষ্ঠানিকভাবে জো বাইডেন পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে হোয়াইট হাউস ছাড়বেন তিনি।

গত ৩ নভেম্বরের নির্বাচনে বড় ধরনের জালিয়াতির অভিযোগ তুলে হার অস্বীকার করে আসছিলেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে প্রার্থীকে ২৭০টি ইলেক্ট্রোরাল ভোট পেতে হয়। সেখানে জো বাইডেন পেয়েছেন ৩০৬টি আসন আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২টি আসন।

এরপরেই নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলেন ট্রাম্প। সর্বশেষ পেনসিলভানিয়াতেও ফলাফলে প্রভাব আনার জন্য করা ট্রাম্প শিবিরের করা মামলা খারিজ হয়ে যায়।

এই নির্বাচন আনুষ্ঠানিক করার জন্য আগামী মাসে একত্রিত হবেন ইলেক্টররা।  নির্বাচিত হলে আগামী ২০ জানুয়ারি শপথ নিবেন জো বাইডেন।

ইলেক্টরাল কলেজের ভোটে হেরে গেলে হোয়াইট হাউস ছাড়বেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, নিশ্চয়ই ছেড়ে দেবো, নিশ্চয়ই ছাড়বো আর আপনারা সেটা জানেনও।

তারপরেই তিনি বলেন, তবে তারা যদি জো বাইডেনকে নির্বাচিত করে তাহলে তারা একটা ভুল করবে।  হার মেনে নেওয়া খুবই কঠিন কারণ আমরা জানি নির্বাচনে প্রবল জালিয়াতি হয়েছে।

তবে হেরে গেলে বাইডেনের অভিষেকে উপস্থিত হবেন কিনা তা জানাননি ট্রাম্প।  এক প্রেসিডেন্টের হাত থেকে অন্য প্রেসিডেন্টের হাতে ক্ষমতা হস্তান্তরের বরাবর এমন হয়ে আসছে।  কিন্তু হার স্বীকারে ট্রাম্পের অস্বীকৃতির কারণে তা নিয়ে এবার শঙ্কা দেখা দিয়েছে।

সাধারণত যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোটাররা প্রেসিডেন্টকে নয় বরং ৫৩৮ জন কর্মকর্তাকে নির্বাচন করেন। যাদের জনসংখ্যার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোতে নিয়োগ দেওয়া হয়। পরে তারা নির্বাচন করেন প্রেসিডেন্ট। সাধারণত তারাও তাকেই ভোট দেন যারা রাজ্যগুলোতে বেশি বেশি ভোটে এগিয়ে থাকে।  এক্ষেত্রে ভোটের ফলাফলের কোনো পরিবর্তন সচরাচর দেখা দেয় না।

Tags: ডোনাল্ড ট্রাম্পমার্কিন প্রেসিডেন্টহোয়াইট হাউজ
Previous Post

ওআইসির পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক আজ, শীর্ষ এজেন্ডায় রোহিঙ্গা ইস্যু

Next Post

মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত ভালোবাসার ম্যারাডোনা

Next Post
আর্জেন্টিনার পতাকা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত ভালোবাসার ম্যারাডোনা

ভারতের একটি হাসপাতালের প্রবেশদ্বার, যেখানে বাংলা ভাষায় লেখা সাইনবোর্ড দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে করোনা বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ড, ৫ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT