চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াইট হাউজের সেই আয়োজন ছিল করোনার প্রবলবিস্তারকারী: ফাউসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:29 পূর্বাহ্ন 10, অক্টোবর 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসি গত মাসে এক সমাবেশের আয়োজন করায় হোয়াইট হাউজের সমালোচনা করে বলেছেন, ওই আয়োজনের সঙ্গে করোনাভাইরাস ছড়ানোর সম্পর্ক রয়েছে।

হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্ক ফোর্সের সদস্য ফাউসি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প মনোনীত সুপ্রিমকোর্টে বিচারক হিসেবে একজন প্রার্থীর নাম প্রকাশের অনুষ্ঠান করা ছিলো করোনাভাইরাসের ‘প্রবলবিস্তারকারী আয়োজন’।

ওই অনুষ্ঠানের পরেই হোয়াইট হাউজের কয়েক ডজন কর্মী এবং অন্যদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।

সিবিএস নিউজ শুক্রবার ডা. ফাউসির কাছে হোয়াইট হাউসের ভাইরাস সতর্কতা হিসেবে মুখোশ পরা এবং সামাজিক দূরত্বে জোর দেওয়ার উপর অনীহা এবং তার পরিবর্তে নিয়মিত পরীক্ষার উপর নির্ভর করার বিষয়ে কী ভাবেন তা জানতে চায়।

জবাবে ফাউসি বলেন, তথ্যই কথা বলে।  হোয়াইট হাউসে করোনাভাইরাসের একটি প্রবলবিস্তারকারী আয়োজন ছিল এবং পরিস্থিতি এমন ছিল যে অনেক মানুষ একসাথে ভিড় করেছিল এবং কারো মুখেই মাস্ক ছিলো না।

“বিশেষজ্ঞরা গত ছয় মাস ধরে মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন এবং ট্রাম্প তার সাম্প্রতিক সামরিক হাসপাতালে সময়ে থাকার সময় পরীক্ষামূলক কোভিড-১৯ চিকিত্সার প্রসঙ্গে ব্যবহৃত ‘কিউর’ শব্দটির সমালোচনা করেছেন।”

করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠার পরে সম্পতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডাক্তাররা তাকে জনসম্মুখে অনুষ্ঠানের অনুমতি দিয়েছেন।

তিন রাত হাসপাতালে কাটিয়ে সোমবার ঘরে ফেরা ট্রাম্প শুক্রবার ফক্স নিউজে মেডিক্যাল ‘বিশ্লেষণ’ও করেন। আজ শনিবার হোয়াইট হাউজে তিনি ব্যক্তিগতভাবে কোনো কিছুর আয়োজন করবেন বলেও ধারণা করা হচ্ছে।

গত ২ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়। পরে তিন রাত হাসপাতালেও ছিলেন তিনি।  ৮ অক্টোবর থেকেই আবার ওভাল অফিসে কাজে ফিরেন ট্রাম্প।

২৬ সেপ্টেম্বর হোয়াইট হাউসে সুপ্রীম কোর্টের বিচারক হিসাবে অ্যামি কোনি ব্যারেটকে মনোনীত করার আয়োজনকে মহামারীর মূল বলে মনে করা হচ্ছে। যেহেতু সেখানে উপস্থিতির অনেকেই করোনা পজিটিভ হয়েছেন।

করোনাভাইরাসের কারণে এখনও দেশে বড় বড় সমাবেশ নিষিদ্ধ, তবে হোয়াইট হাউসতো তার ব্যতিক্রম।

যুক্তরাষ্ট্রে এখন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৮ লাখ ৯৪ হাজার আর প্রাণ হারিয়েছে ২ লাখ ১৮ হাজারেরও বেশি মানুষ।

Tags: অ্যান্থনি ফাউসিকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসযুক্তরাষ্ট্র
Previous Post

ট্রাম্প-বাইডেনের দ্বিতীয় বিতর্ক বাতিল

Next Post

বড় জয়ে শুরু পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের

Next Post
ব্রাজিলের ফুটবল খেলোয়াড়রা গোলের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় জয়ে শুরু পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কুষ্টিয়ায় দুইপক্ষের সংঘর্ষে নিহত ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT