চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াইটওয়াশের দুঃখ ভুলে জিম্বাবুয়ের চোখ ‘ভিন্ন কিছুতে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:35 অপরাহ্ন 02, নভেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশের পর টেস্ট সিরিজে ঘুরে দাঁড়াতে চায় জিম্বাবুয়ে। প্রথম ম্যাচের আগে এমনই বললেন সফরকারী অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ঝরে তার কণ্ঠে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের অভিষেক টেস্টে শনিবার মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কন্ডিশন পরিচিত হলেও সিলেটের কন্ডিশন একেবারেই অপরিচিত জিম্বাবুয়ের এ দলটির কাছে।

সেটি জেনে-বুঝেও ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী মাসাকাদজা, ‘বাংলাদেশ দল খুব ভালো ক্রিকেট খেলে। তাদের টিম কম্বিনেশন দারুণ। তবে প্রথম টেস্টে আমাদের ভালো করার চেষ্টা অব্যাহত থাকবে।’

সিলেটের এ মাঠের উইকেট কেমন হবে সেটি সম্পর্কে আপাতত ধারণা নেই জিম্বাবুয়ে অধিনায়কের। বললেন, ‘সিলেটের নতুন মাঠে উইকেট এখনো দেখা হয়নি। উইকেট দেখে আমরা খেলার পরিকল্পনা সাজাব।’

অবশ্য উইকেট নিয়ে খুব একটা ভাবছেন না জিম্বাবুয়ে অধিনায়ক। ভাবনায় শুধু এই ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়ানোর কথা। বৃষ্টির কারণে চট্টগ্রামে তিনদিনের অনুশীলন ম্যাচের পুরো একদিনও খেলা হয়নি। তাতে প্রস্তুতিটা ভালো হয়নি বলেই জানালেন মাসাকাদজা, ‘প্রস্তুতিটা আদর্শ হয়নি। খেলার বেশিরভাগটাই বৃষ্টিতে ভেসে গেছে।’

সংবাদ সম্মেলন শেষ করে অনুশীলনে নেমে পড়ার আগে তিনি আরও বলে গেলেন, ওয়ানডের কথা ভুলে গিয়ে একেবারে গোড়া থেকে শুরু করতে চান, ‘টেস্টের শুরু থেকেই, মানে গোড়া থেকেই আমরা উন্নতি করতে চাই। ওয়ানডে ম্যাচগুলোতে ভালো শুরু করেও শেষ পর্যন্ত ধরে রাখতে পারিনি। এই বিষয়টা নিয়ে ড্রেসিংরুমে অনেক আলোচনা করেছি।’

ক্রিকেট বোর্ডের কোন্দল, আর্থিক সংকটসহ নানা কারণে লংগার ভার্সনে খুব একটা খেলা হয় না জিম্বাবুয়ের। সংবাদ সম্মেলনে সেটাও মনে করিয়ে দিলেন অধিনায়ক। বিরতিটাই আবার অনুপ্রেরণা হিসেবে কাজ করছে সফরকারীদের, ‘লংগার ভার্সনের ক্রিকেট আমরা খুব বেশি খেলি না। আমরা সত্যিই এর গুরুত্ব বোঝাতে চাই। আমরা দারুণ কিছু করার অপেক্ষায় আছি। বাংলাদেশে আগে থেকেই এই ফরম্যাটে আলাদা ক্রিকেট খেলছে, তবে এই সিরিজে উভয় দল থেকেই ভিন্ন কিছু দেখা যাবে।’

সাকিব আল হাসান না থাকায় দলে বাঁহাতি স্পিনার একজন কম। সেই কথা ভেবেই কিনা মাসাকাদজা বললেন, ‘আমি মনের এই মুহূর্তে তাদের বাঁহাতি স্পিনার একটু কম। যেটা তাদের অন্যতম বড় শক্তি। এখানে আসার আগে দেশেও আমরা এটা নিয়ে কাজ করেছি। বাঁহাতিদের বিপক্ষে প্রচুর অনুশীলন করেছি, যাতে করে এখানকার স্পিনারদের সামাল দেয়া যায়।’

Tags: মাসাকাদজালিড স্পোর্টস
Previous Post

যার যার সংকট তাকেই দেখতে হবে: চঞ্চল চৌধুরী

Next Post

ভক্তদের জন্য শাহরুখের দুর্দান্ত উপহার

Next Post

ভক্তদের জন্য শাহরুখের দুর্দান্ত উপহার

প্রয়াত সাংবাদিক মামুনের স্মরণ সভা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT